editor

প্রকাশিত: 10:30 AM, January 19, 2025

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসএফবি কোরআন আলো কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল অডিশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৮ জানুয়ারি শনিবার রাতে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হয়।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎস ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, বিশিষ্ট চুক্ষ বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন, মুফতি ফয়জুল হক জালালাবাদী।
সিলেট ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল অডিশনে প্রথম স্থান অধিকারকারী হাফিজ মোহাম্মদ তাহমিদ চৌধুরীকে নগদ ৩০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারী হাফিজ আদনান হোসাইন নাহিদ-কে নগদ ২০ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী হাফিজ হাফিজ ওলী উল্লাহ আলিম-কে নগদ ১৫ হাজার টাকা, চতুর্থ স্থান অধিকারী নাসিম উদ্দিন কে নগদ ১০ হাজার টাকা ও পঞ্চম স্থান অধিকারী ইসমাইল আবিদকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করেন অতিথিবৃন্দ সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এছাড়াও প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে ৪০তম স্থান অধিকারী প্রতিযোগিকে নগদ অর্থ, কোরআন শরীফ, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, কুরআনের পাখি হাফিজগণ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। হাফিজদেরকে আরো সহযোগিতা ও প্রতিযোগিতার ব্যবস্থা করলে মেধা বিকাশের মাধ্যমে তারা আরো এগিয়ে যাবে। বক্তারা আরো বলেন, যারা কুরআনের খেদমতে সম্পৃক্ত তাদের যথাযথ সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। আল-কুরআন মানব জাতির পথ প্রদর্শক। তাই কুরআনের আলো দিয়ে অন্ধকারকে আলোকিত করার পাশাপাশি মহাগ্রন্থ আল-কুরআনের বাণী সর্বমহলে পৌছে দিতে হবে। সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান বক্তাগণ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন