editor
প্রকাশিত: 6:28 PM, January 19, 2025
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ধনদের সম্পাদে গরিবদের হক রয়েছে। প্রচন্ড শীতে অসহায় গরিব মানুষদের কষ্টের অন্ত নেই। মানুষের প্রয়োজনীয় শীতবস্ত্রও নেই শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য। আমাদের আশপাশেও এমন মানুষের সংখ্যা কম নয়। সড়কের পাশে, বাস ও ট্রেন স্টেশনে, বাজার-ঘাটে রাতের বেলা এমন অনেক অসহায় মানুষকে পড়ে থাকতে দেখা যায়। আমরা যখন লেপ-কম্বল গায়ে জড়িয়ে দীর্ঘ রাত সুখ নিদ্রায় বিভোর তখন তাদের রাত কাটে নির্ঘুম অবস্থায় শীতের প্রকোপে যবুথবু হয়ে।
তিনি বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার। এসকল দুঃখী মানুষের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আমাদের উপার্জিত অর্থের সামান্য পরিমাণও যদি এসকল অসহায়দের জন্য আমরা বরাদ্দ করি তাহলে বিন্দু বিন্দু সে দান শীতার্তদের কষ্ট লাঘবে যথেষ্ট ভূমিকা রাখতে পারে।
তিনি রবিবার (১৯ জানুয়ারি) চা-বাগানের চিতল মাটি মাঠে ৫ শতাধিক শ্রমিকদের মধ্যে শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাব সদস্য মো. নুর উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সিহাব চৌধুরীর পরিচালনায় কম্বল বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আশরাফ গাজী, জব্বার চৌধুরী, ফখরুজ্জামান ফখরুল, খায়রুল আখতার চৌধুরী, শাহিন আজাদ, আমিনুল ইসলাম, দিলীপ দে, আবুল কালাম, মোস্তফা আহমদ, সাইদুর রহমান বাবলা, হাবিবুর রহমান জুনেদ, সাইফুল ইসলাম, পাভেল আহমদ, আব্দুল কাইয়ুম, আব্দুল হান্নান, আব্দুল মালেক, আব্দুল আহাদ, খন্দকার মাহবুব, আব্দুল মুমিন, পাভেল কোরেশি, সাইফুল তালুকদার, আহমদ হোসেন, এনাম উদ্দিন, ফয়সল আহমদ, আলমগীর হোসেন, আতিকুর রহমান, ওলিউর রহমান, আব্দুর রহিম, লিয়াকত আহমদ, প্রফেসর মাসুক আহমদ, নাসির উদ্দীন, ইমন আহমদ, মিজান উদ্দিন, দিলাল হোসেন, মেরাজ আহমদ, ইমরান হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন