editor
প্রকাশিত: 9:10 PM, January 19, 2025
যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ও এসেক্স বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আগামীতে নির্বাচনে তারেক রহমান নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কাজ করবে। গত বছর ১৭ এই দেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। এদেশের মানুষের আশা, আকাঙ্খার কোন প্রতিফলন হয়নি।
তিনি আরোও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর লড়াই করেছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করতে গিয়ে গুম, খুন, জেল-জুলুমের শিকার হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারেননি। প্রবাসে ও দেশে বিএনপির নেতাকর্মীরা ধারাবাহিকভাবে দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করেছেন। আর নেতাকর্মীদের এ আত্মত্যাগের পর ৫ আগস্ট সৃষ্টি হয়েছে।
তিনি রবিবার (১৯ জানুয়ারি) দীর্ঘদিন পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে বিমান বন্দরে নেতাকর্মীদের পক্ষ থেকে সংবর্ধনার প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদের পরিচালনায় অথিতি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মাহফুজুল করিম জেহিন, আব্দুল্লাহ শফি সাহেদ, জিয়ামঞ্চ সিলেট মহানগর শাখার আহবায়ক মাসুদ আহমদ কবির, জেহিন আহমদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক কচির উদ্দিন, মামুন আহমদ মিন্টু, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সাইদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ঈমাম উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, চান মিয়া বাচ্চু, রইছ আলী, আলাল আহমদ, শামীম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
5 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
1 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
8 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
7 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা