admin

প্রকাশিত: 11:19 PM, January 19, 2025

জিয়া ক্রিকেট টুর্নামেন্টে রানার্স আপ সিলেট

খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না: মির্জা ফখরুল

জিয়া ক্রিকেট টুর্নামেন্টে রানার্স আপ সিলেট

দুই মাসব্যাপী চলা জিয়া ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামলো আজ। রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রংপুর ও সিলেটের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো এই টুর্নামেন্ট। আর এই ফাইনাল দেখতে মাঠে এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। একই কারণে তার ক্রিকেট ক্যারিয়ারও শেষের পথে। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি তার। সাবিকের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি এ বিষয়ে ঠিক মন্তব্য করতে চাই না, এটা আমার সাবজেক্ট নয়।

কোনো খেলোয়াড়ের অবসর না নেওয়া পর্যন্ত রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া উচিত না বলে মন্তব্য করেন ফখরুল। এতে খেলা এবং রাজনীতির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। তবে ক্যারিয়ার শেষে যেকেউ চাইলে রাজনীতি করতে পারে বলে মনে করেন ফখরুল। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না। এবং যেটা চলমান অবস্থাতেও না। ভবিষ্যতে যারা খেলা ছেড়ে দেবেন তারা রাজনীতি করতে পারেন, এটা তাদের অধিকার। তবে এটা ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি। এবং এই অধিকার মানুষের সকলেরই থাকা উচিত।

এসময় উপস্থিত ছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্টে কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সাবেক পরিচালক, সিলেটে আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটে আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট দলের ম্যানেজার জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ছিদ্দিকুর রহমান পাপলু, সহকারী ম্যানেজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাসেম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ক্রীড়া সংগঠক আরমান আহমদ।

রবিবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিলেট বিভাগ ও রংপুর বিভাগের ম্যাচ দিয়ে পর্দা নামে টুর্নামেন্টের। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। রবিবার জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছেন বিএনপির শত শত নেতাকর্মী। মিরপুরে সাধারণত টিকিট ছাড়া দর্শকদের জন্য ম্যাচ উপভোগের সুযোগ দেওয়া হয় না। কিন্তু জিয়া টুর্নামেন্টের ফাইনাল দেখতে উন্মুক্ত করে দেওয়া হয়েছে হোম অব ক্রিকেট।

এ দিন মাঠে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক এসকে ফাহিম সিনহা, মাহবুব আনাম, কাজী ইনাম আহমেদসহ বিসিবির বেশ কয়েকজন পরিচালক। এছাড়া বিএনপি নেতা ইসরাক হোসেন, আমিনুল ইসলাম ছাড়াও দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। উপস্থিত ছিলেন । তিনি উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেছেন।

এদিন টস হেরে সিলেটে বিভাগ ব্যাটিংয়ের আমন্ত্রণ পায়। ওয়াসিফ আকবরের ব্যাটে সিলেট নির্ধারিত ২০ ওভারে ১৪৩ রান সংগ্রহ করে। সিলেটের এই ব্যাটার ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলেন। এছাড়া শাহনাজ আহমেদ ১৭ ও জয়নুল ইসলাম খেলেন অপরাজিত ১৩ রানের ইনিংস। সিলেটের হয়ে অংশ নিয়েছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালি। ব্যাট হাতে অবশ্য গোল্ডেন ডাক মেরেছেন তিনি। তবে বল হাতে সফল হয়েছেন তিনি। ২৫ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট।

১৪৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় রংপুর। তবে যুব বিশ্বকাপ দলের সদস্য আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে চড়ে জয় পেতে সমস্যা হয়নি রংপুরের। এক প্রান্তে উইকেট হারাতে থাকলেও মামুনের দায়িত্বশীল ইনংসের উপর ভর করে ৪ বল আগে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে রংপুর। জয় থেকে ৭ রান দূরে থাকে মামুন আউট হন। ৫৯ বলে ৭ চার ও ২ ছক্কায় মামুন ৬৬ রানের ইনিংস খেলেন। এরপর আর কোন উইকেট হারায়নি রংপুর। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা একাধিক ক্রিকেটার নিয়েই রংপুর দল গঠন করেছিলো। তারা কতটা শক্তিশালী, মাঠের ক্রিকেটে সেটি স্পষ্ট ফুটে উঠেছে। মামুন ছাড়াও নবীনের ব্যাট থেকে আসে ৩০ রানের ইনিংস।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন