editor

প্রকাশিত: 3:27 PM, January 20, 2025

গেজেটকৃত নাম বাদ দিয়ে শাহী ঈদগাহ খেলার মাঠ নামকরণের দাবীতে স্মারকলিপি প্রদান

গেজেটকৃত নাম বাদ দিয়ে শাহী ঈদগাহ খেলার মাঠ নামকরণের দাবীতে স্মারকলিপি প্রদান

এবার শাহী ঈদগাহ খেলার মাঠের গেজেটকৃত নাম বাদ দেওয়ার দাবীতে শাহী ঈদগাহ এলাকাবাসীর পক্ষ থেকে সোমবার (২০ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুজ্জামান সেলিম।

সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠ ছিলে সিলেট সদর উপজেলার ক্রীড়াবিদদের অন্যতম পছন্দের মাঠ এই মাঠে সব সময় খেলাধুলায় ব্যস্ত ছিলেন সিলেটের ক্রীড়া প্রেমিরা। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার এসে এই মাঠের নাম পরিবর্তন করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করে। সেই থেকে শুরু হয় মাঠ নিয়ে বাণিজ্য। বছরে একবার বাণিজ্য মেলা আর কোরবানি পশুর হাট। প্রত্যেকবার ক্রীড়াবিদরা প্রতিবাদ কর্মসূচি পালন করলেও কোন লাভ হয় নি। প্রভাবশালীরা চক্র তা আমলে না নিয়ে মাঠে মেলা ও পশুর হাট বসাতে ব্যস্ত থাকেন। দীর্ঘদিন পরেও হলেও মাঠটি তার পূর্বের নাম ফিরে পেলে। বৃহত্তর শাহী ঈদগাহ এলাকার জনসাধারণের আহ্বানে শাহী ঈদগাহ এলাকার মিনি স্টেডিয়ামের নাম করণ করা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, আমরা বৃহত্তর শাহী ঈদগাহ এলাকাবাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে আমাদের এলাকার একমাত্র মিনি স্টেডিয়ামটি নতুন নামকরণ করেছি যার নাম ‘গ্রোটার শাহী ঈদগাহ মিনি স্টেডিয়াম সিলেট।’ এই মিনি স্টেডিয়ামটি পূর্বের সরকার প্রধানের নিকট আত্মীয়ের নামে নামকরণ করা হয়েছিল। আমরা এলাকার সকল মুরব্বীয়ান, যুব সমাজ ও ছাত্র আন্দোলনে সহযোগীতাকারী ছাত্রদেরকে সাথে নিয়ে গত ১৫ জানুয়ারী আমরা মিনি স্টেডিয়ামটির নামফলক উন্মোচন করেছি। ভবিষ্যতে যেন কোন রাজনৈতিক নেতা বা নেতার আত্মীয়-স্বজন এর নামে স্টেডিয়ামটির নামকরণ করা না হয় এই দাবী জানান এলাকাবাসী।

স্মারকলিপি প্রদান কালে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুজ্জামান সেলিম বলেছেন, গত ১৭ বছরে ফ্যাসিস আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু নাম ফলক বসানোর রাজনীতি করেছে। দেশের সকল প্রতিষ্ঠানকে লুটপাট করতে ফ্যাসিস হাসিনা তার পরিবারের সকল সদস্যদের নামে নামকরণ করে দেশের বিভিন্ন স্থানে শুধু ফলক বসিয়ে উন্নয়নের নামে হাজার হাজার অর্থ লুটপাট করেছে।

এসময় উপস্থিত ছিলেন নূরজাহান মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, বৃহত্তর শাহী ঈদগাহ সমিতি ইউকের সভাপতি শাহরিয়ার সিদ্দিকী মান্না, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ছাত্রনেতা শাহ্ সাইদুর রহমান হিরু, যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমদ, জুনেদ খান, জুবের আহমদ, আবু কাওছার চৌধুরী, জিয়া উদ্দিন চৌধুরী লিটন, সাজ্জাদ আহমদ,  রাজন আহমদ, আনোয়ার হোসেন, শিপন, মিল্লাত, শামসুজ্জামান শওকত প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন