editor
প্রকাশিত: 3:54 PM, January 20, 2025
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) ও ওয়েল্টহাঙ্গারহিলফি-বাংলাদেশ এর যৌথ সহযোগিতায় নিরাপদ খাদ্য উৎসব ও রেসিপি প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরী’র সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা হ্যাপী বেগম।
ক্যাব’র এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমদ একরামুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. হাসনাইন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ক্যাব সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, প্রচার সম্পাদক সাংবাদিক মো. দুলাল হোসেন, সদস্য সাংবাদিক ইকবাল কবির, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, নুরুল হোসেন, এফআইভিডিবি’র কর্মকর্তা সুলতান মাহমুদ। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষিকা কুমকুম হাজেরা মারুফা, হাসনাত জাহান ও ফরহাত আরা বেগম। দিনব্যাপী উৎসব ও প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষিকা হ্যাপী বেগম বলেন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। অনিরাপদ খাদ্য গ্রহণে অনেক সময় মারাত্মক স্বাস্থ্যের ঝুঁকির সৃষ্টি হয়। এজন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে সচেতন হতে হবে। সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সবাইকে সম্মিলিত ভাবে প্রচেষ্টা চালাতে হবে। তবেই আমরা নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ বাংলাদেশ রেখে যেতে পারবো। তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশের নাগরিকদের ভোক্তা অধিকার নিশ্চিতের লক্ষ্যে ক্যাব’র কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। ক্যাব’র এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন