editor

প্রকাশিত: 7:11 PM, January 20, 2025

তিনি বহির্বিশ্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন: বি. সেলিম

১০ বছর পর দেশে ফিরলেন আসাদুজ্জামান

তিনি বহির্বিশ্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন: বি. সেলিম

7

দীর্ঘ ১০ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক, অবিভক্ত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান আহমেদ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

8

এসময় সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি সাহবুদ্দিন আহমদের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম।

6

এসময় আরো বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক চৌধুরী, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, গণশিক্ষা বিষয়ে সম্পাদক সিলেট জেলা বিএনপি সাহিদুল হক সোহেল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আজমল আলী মাশুক, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি, পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারি, মহানগর ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি ওসমান গনি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, সদস্য জেরিন আহমদ, মহানগর যুবদল নেতা এরশাদ আহমদ, অপু ঘোষ, বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতা একে আজাদ পনির, খলকু মিয়া, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবুল আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজান আহমেদ, সুহেল তালুকদার, সদস্য রাহেদ আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছালেহ আহমদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদস্য নাজিম আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম মাহি, সাবেক সদস্য সাজু মিয়া, মুসলেখ আহমদ, ছত্রনেতা আনিস খাঁন, তোফায়েল আহমেদ নোমান, সেলিম আহমদ জয়, আব্দুর রহিম, আলমগীর হুসেন, মারুফ, ইমন আহমেদ, জমির মিয়া, সাহিন মিয়া, আত্তর মিয়া, নুরুজ্জামান, লক্কন দাস, বদরুল মিয়া প্রমুখ।

এসময় বদরুজ্জামান সেলিম বলেন, আসাদুজ্জামান ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের আন্দোলনের সাহসী ভূমিকা রেখেছেন এবং বালাগঞ্জ ও এমসি কলেজ ছাত্রদলকে সুসংগঠিত করতে একজন দক্ষ সংগঠনক হিসেবে কাজ করেছেন। এছাড়াও বহির্বিশ্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে দেশে করোনা চলাকালে লগডাউনের সময় স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলনের একমাত্র প্রক্রিয়া ছিল অনলাইন প্লাটফর্ম। সেই সময় তিনি যুক্তরাজ্য বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের সকল জুম মিটিংয়ের আয়োজন করে দলীয় নেতাকর্মীদের উৎসাহ প্রদান করতেন। জুম মিটিং গুলো আয়োজন করার জন্য তিনি বিদেশে থাকা অবস্থায় ডিজিটাল নিরাপত্তা (তথ্যপ্রযুক্তি) আইনে মামলাসহ বিভিন্ন রাজননৈতিক মামলা দিয়ে পরিবারকে হয়রানী করা হয়।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

3 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

4 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

4 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

2 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

8 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
3