editor
প্রকাশিত: 1:12 PM, January 21, 2025
উৎফল বড়ুয়া
ইয়োথ ক্রিয়েশন-যুব সৃষ্টি সংগঠনের উদ্যোগে ,সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর সহযোগিতায় ২৩ তম বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সোমবার ২০ জানুয়ারি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার রাঘবপুর নই মিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইনে মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। নইমিয়া দারুল কোরআন দাখিল মাদ্রাসায় উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ মুকাদ্দিস খুবই আন্তরিকভাবে স্থানটিতে ক্যাম্পেইনের ব্যবস্থা করে দেন।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন Youth Creation – যুব সৃষ্টি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল ইমরান, সহ সভাপতি এস. এম. মামুন, সাধারণ সম্পাদক নাইম আহমেদ, আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, অর্থ সম্পাদক এমদাদুল হক, প্রচার সম্পাদক ফারদিন আহমেদ, আঞ্চলিক প্রচার সম্পাদক ইয়াসির এলাহী রাজিব, ফারহান আহমেদ, মারুফ আহমেদ ও সিলেট রক্তের অনুসন্ধানে আমরা প্রতিষ্ঠাতা মো তারেক আহমদ, সহ সভাপতি আওলাদ হোসেন,ব্লাড ক্যাম্পেইন বিষয়ক আকরাম আহমদ, সহ- মহিলা সম্পাদক জেসমিন আক্তার, সদস্য শাহরিয়া নাফিজ জয়, মাহমুদুল হাসান নাঈম প্রমুখ।
জনসচেতনতা সৃষ্টি ও সেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রেখে হাঁটি হাঁটি পা পা করে মানবিক কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে ইয়োথ ক্রিয়েশন-যুব সৃষ্টি সংগঠন ও সিলেট রক্তের অনুসন্ধানে আমরা। শুধু তাই নয় উক্ত মানবিক সংগঠন দেশের বিভিন্ন দূর্যোগময় মুহুর্তে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকা অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন মানবিক, সামাজিক কার্যক্রমে অবদান রেখে চলেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন