editor

প্রকাশিত: 8:36 AM, January 22, 2025

জার্মানি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে: ওলাফ শলৎজ

জার্মানি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে: ওলাফ শলৎজ

নিউজ ডেস্ক:: জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, তার সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় সর্বাত্মক সহায়তা করবে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় তিনি এমন মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি সম্পর্কে জার্মান চ্যান্সেলরকে অবহিত করার পর তিনি বলেন, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা আপনাদের সহায়তা করব।

জার্মান চ্যান্সেলরকে প্রধান উপদেষ্টা জানান, তিনি একটি ঐকমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন। যা ছয়টি কমিশনের জমা দেওয়া সংস্কার প্রতিবেদনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গঠনের কাজ করছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ঐকমত্য প্রতিষ্ঠার পর রাজনৈতিক দলগুলো জুলাই চুক্তি স্বাক্ষর করবে। যা জুলাই-আগস্টে ছাত্রদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনা বজায় রাখবে।

দুই নেতা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলরকে জানান, কীভাবে বাংলাদেশের তরুণরা জুলাই অভ্যুত্থানে যোগ দিয়ে বছরের পর বছর ধরে চলা দুর্নীতি ও অপশাসনের অবসান ঘটানোর চেষ্টা করেছিল। এ সময় ১২ বছর বয়সী এক ছাত্রের তার মাকে চিঠি লিখে বিদায় জানিয়ে অভ্যুত্থানে যোগ দিয়ে শহীদ হওয়ার ঘটনাও ওলাফ শলৎজকে জানান অধ্যাপক ইউনুস।

প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের উন্নয়নে জোর দিয়ে জার্মান ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় এসে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের আহ্বান জানান।

তিনি জার্মানির প্রতি আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, আমরা (বাংলাদেশ) আপনাদের কারখানা হতে পারি।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখনো সার্কের ধারণায় বিশ্বাস করে এবং এই প্ল্যাটফর্ম পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চালিয়ে যাবে।

এ সময় অধ্যাপক ইউনূস জার্মান চ্যান্সেলরকে ব্যাখ্যা করেন- কীভাবে নেপালের জলবিদ্যুৎ দক্ষিণ এশিয়ার একাধিক দেশের জন্য উপকারী হতে পারে এবং নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের জন্য সহায়ক হতে পারে।

এছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরিতে জার্মানির সহায়তাও চান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন