admin
প্রকাশিত: 9:34 PM, January 22, 2025
যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান আহমেদ বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মহানায়ক হচ্ছেন তারেক রহমান। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা করা দরকার সবই করেছেন তিনি। ১৭ বছর ধরে শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আর তারেক রহমান বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে রক্ষা করেছেন।
তিনি আরোও বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে ব্যর্থ করতে বিদেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার ছেলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সেই সঙ্গে দেশে বসেও একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত আছে। রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে, বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা। তাদের ঐকবদ্ধভাবে রুখে দিতে হবে।
তিনি বুধবার (২২ জানুয়ারি) নগরীর তালতলাস্থ একটি হোটেলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধীত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহনের সভাপতিত্বে ও এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোহাইমিনুল হক তপু ও মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শিহাব খান, ছাত্র-জনতার আন্দোলনে আহত সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম টিপু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবীর চৌধুরী সোহেল।
এসময় আরো বক্তব্য রাখেন রুমন আহমদ, আল আমিন, আব্দুর রহিম, একরাম আহমদ, জনি রায়, সাদিকুর রহমান সাদিক, সাইদুর রহমান, বিপুল হোসেন, ফয়সাল আহমদ, শাহিন আহমদ, লাহিন আহমেদ, কামরুল খান, এরশাদ আহমদ, শেখ সুজাত, আমির হোসেন, নুরুল হুদা, নুরুজ্জামান, সাইফুল হোসেন, সৌরভ, অপু ঘোষ, নোমান আহমদ, শাহরিয়ার আকিব, আয়াত, মিজান, সালমান, জহির, সামাদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন