editor
প্রকাশিত: 10:08 PM, January 22, 2025
সিলেট নগরীতে নিম্ন আয়ের শ্রমজীবি শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেইভ বাংলাদেশ মুভম্যান্ট ইউএসএ।
গত বুধবার (২২ জানুয়ারি) কুয়াশা ঢাকা সকালে নগরীর ১০ নং ওয়ার্ডের কানিশাইল এলাকায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেইভ বাংলাদেশ মুভম্যান্ট ইউএসএ এর প্রেসিডেন্ট সৈয়দ আব্দুল মুস্তাকিম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেইভ বাংলাদেশ মুভমেন্টের এক্সিকিউটিভ মেম্বার প্রভাষক মুহিবুর রহমান শামিম, প্রভাষক দেওয়ান আছকির আলী, জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার আব্দুল বাসিত, মো. জিল্লুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহাব মকবুল, জুবায়ের বাপ্পি, শফিউল আলম টিপু, মাহফুজুল ইসলাম, খাইরুল আলম সবুজ, ফখরুল ইসলাম, সাইফুল আলম সাকিব, মনোয়ার ইফতি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই বিপ্লব পরবর্র্তী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সেইভ বাংলাদেশ মুভমেন্ট এর প্রতিষ্ঠা করা হয়েছে। ইতিমধ্যে এ সংগঠনের উদ্যোগে বন্যা আক্রান্তদের জন্য দুইটা রেসকিউ বুট, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য পাকা ঘর নির্মাণ প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট নগরীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সেইভ বাংলাদেশ মুভমেন্ট । প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠন দরিদ্র বঞ্চিত মানুষের কল্যাণে সুনামের সাথে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে সকলের সহযোগীতায় আরো নতুন নতুন কর্মসূচি গ্রহণ করবে। বক্তারা বলেন, ভয়াবহ বন্যাসহ যেকোন দুর্যোগে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়ায় এই সংগঠন। বক্তারা সেইভ বাংলাদেশ মুভমেন্ট এর মতো অন্যান্য সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবানদের দেশ-জাতি ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন