editor

প্রকাশিত: 9:09 PM, January 23, 2025

বালাগঞ্জে এম এ মালিকের সমর্থনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

বালাগঞ্জে এম এ মালিকের সমর্থনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

আপোষহীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম.এ. মালিক এর সমর্থনে শীতবস্ত্র বিতরণ করেছে বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বালাগঞ্জের মদন মোহন মার্কেটে প্রায় ৫ শতাধিক গরীব-অসহায় শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনষ্ঠানে ভাচ্যুয়ালি বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম  এ মালিক। এ সময় তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে আমি সবসময় কাজ করার চেষ্ঠা করি। অন্যায়ের সাথে আপোষ না করা ও গণমানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের ব্রত। তিনি আরো বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। তিনি সবাইকে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া করার অনুরোধ জানান।
বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু মিয়ার সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সোহেল তালুকদার ও জেলা ছাত্রদল নেতা রেজওয়ান আহমদ রপি যৌথ পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মকবুল মিয়া মেম্বার, বালাগঞ্জ উপজেলা জিয়া সংসদের সভাপতি আজমান আলী জুয়েল, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কাওছার আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমুল হুসেন, সাবেক ছাত্রদল নেতা আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বদরুজ্জামান, বালাগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি খালেদ আহমদ ময়না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মজনু মিয়া, যুবদল নেতা মিজু আহমদ লুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, জিয়া সংসদের সহ-সভাপতি সুমন আহমদ, যুবদল নেতা ইকবাল হোসেন, মামুনুর রশিদ, বদরুল ইসলাম মাহি ও ফয়জুল হক পাপ্পু, বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়খ রাজু মিয়া, ছাত্রদল নেতা সায়মন আদনান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, দেশের গরীব-অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে বিএনপি ও জাতীয়তাবাদী শক্তি। গণমানুষের রাজনীতি করতে গিয়ে গত ১৫ বছর দেশের লাখো নেতাকর্মী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। জনগণের ভোটে সরকার নির্বাচিত হলে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পাবে। বক্তারা আরো বলেন, সিলেটে এম ইলিয়াস আলী ছিলেন গণমানুষের আপোষহীন নেতা। তার বিকল্প হিসেবে আমরা মালেক ভাইকে পেয়েছে। মালেক ভাই শেখ হাসিনার আতঙ্ক। আগামীতে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার উন্নয়নে ও বৃহত্তর সিলেটবাসীর কথা সংসদে তুলে ধরতে তিনি কাজ করবেন বলে আমরা আশাবাদী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন