editor

প্রকাশিত: 9:43 PM, January 23, 2025

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি সিরাজুল ও সম্পাদক শিপু

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নব  নির্বাচিত সভাপতি সিরাজুল ও সম্পাদক শিপু

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ।
নির্বাচনে সমিতির ২৮৭ জন সদস্যদের মধ্যে ২৪৩ জন সদস্য তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। নির্বাচনে ৬টি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে সভাপতি পদে সিরাজুল হুসেন আহমদ (আলমগীর), সহ-সভাপতি পদে মো. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফজলুর রহমান শিপু, যুগ্ম সম্পাদক-০১ পদে অজিত কুমার রায়, সহ-সম্পাদক পদে মোসা. ইসরাত জাহান নিপা, নির্বাচন কমিশনার পদে সদরুল হাসান চৌধুরী নির্বাচিত হন। ইতিপূর্বে যুগ্ম সম্পাদক-২ পদে মোহাম্মদ জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ পদে প্রভাত চন্দ্র দেবনাথ, সমাজ কল্যাণ সম্পাদক পদে সৈয়দ আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক পদে মওদুদ আহমদ এবং সদস্য পদে মো. সোলেমান হোসেন খান, মো. রফিকুল হক, মৃত্যুঞ্জয় ধর ভোলা অ্যাডভোকেট, মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, মো. আবুল ফজল, সুব্রত কুমার রায়, মো. হাছনু চৌধুরী, কাউছার মাহমুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণা শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আজমল হোসেন অ্যাডভোকেট সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৫ সেশনের নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এসময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. ইফতিয়াক হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন।
নির্বাচন চলাকালে পরিদর্শন করেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত, যুগ্ম কর কমিশনার সাঈদ ফাহাদ আল করিম, উপ কর কমিশনার (প্রশাসন) গোলাম কিবরিয়া, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এডভোকেট, সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন এডভোকেট, অশোক পুরকায়স্থ এডভোকেট, সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম এডভোকেট, হোসেন আহমদ এডভোকেট, মাহফুজুর রহমান এডভোকেট, গোলাম ইয়াহহিয়া চৌধুরী সুহেল এডভোকেট, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। ফলাফল ঘোষণা শেষে ২০২৫ সালের বিজয়ী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা অ্যাডভোকেট ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন