editor
প্রকাশিত: 11:40 PM, January 25, 2025
সিলেটের সময় ডেস্ক :: ভারতের ব্যাঙ্গালুরুতে নাজমা নামে বাংলাদেশি এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ডেকান হেরাল্ড ও ইন্ডিয়ান এক্সপ্রেস। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রামমূর্তি নগরের কলকেরের এবটি লেক থেকে ২৮ বছর বয়সী ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ডেকান হেরাল্ডের প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশি ওই তরুণী ভারতে অবৈধভাবে বাস করছিলেন। তার কাছে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য কিছু পাওয়া যায়নি। ওই শহরে থাকা নাজমার ভাইও এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, নাজমা কালকেরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার সেখানে কাজ শেষে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন।
শুক্রবার সকালে লেকের একটি নির্জন জায়গায় নাজমার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি গিয়ে মরদেহ উদ্ধার করে। নাজমার মাথা ও মুখ থেতলানো ছিল বলে জানিয়েছে পুলিশ।
নাজমার হত্যার ঘটনায় একটি মামলা করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল। এছাড়া তার ওপর কতটা যৌন পাশবিকতা চালানো হয়েছে, সেটি ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে তারা। সূত্র:সময়ের আলো
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন