editor

প্রকাশিত: 12:56 PM, January 26, 2025

বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

সভাপতি সম্রাট - সম্পাদক রব

বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুর গোয়াইনঘাট কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার শ্রমিকদের নিয়ে গঠিত বৃহত্তর জৈন্তিয়া পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন রেজি নং চট্টঃ ১৯০৯ এ ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি পদে মঞ্জুর  এলাহী সম্রাট ছাতা প্রতীক নিয়ে বিজয় লাভ করেছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৮৬৬টি। অপরদিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীক নিয়ে মো আব্দুর রব। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭১৭টি।

শনিবার (২৫শে জানুয়ারি) দিনব্যাপী উপজেলার জৈন্তাপুর ইরাদেবী মিলনায়তন সংলগ্ন মাঠে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ভোট গননা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করেন প্রিজাইডিং কর্মকর্তা মো হাবিবুর রহমান। এ সময় বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন নির্বাচন -২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন স্বাক্ষরিত চুড়ান্ত ফলাফল বিবরণী ঘোষনা করা হয়।

চুড়ান্ত ফলাফলে পাওয়া নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে আরো ১৩ জনকে বিভিন্ন পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তারা হলেন, ১ম সহ সভাপতি পদে জামাল উদ্দিন, ২য় সহ- সভাপতি পদে মো কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ১ম সহ-সাধারণ সম্পাদক পদে আল আমিন ও ২য় সহ-সাধারণ সম্পাদক পদে মামুনুর রশীদ নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো লিয়াকত আলি।

পাশাপাশি অর্থ সম্পাদক পদে জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক পদে মো কয়সর আহমেদ, প্রচার সম্পাদক পদে আব্দুস শুক্কুর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্য নির্বাহী সদস্য হিসেবে ৪জন প্রার্থী চুড়ান্তভাবে বিজয়ী হয়েছেন। তারা হলেন ১ম সদস্য লুৎফুর রহমান, ২য় সদস্য মো আব্দুর রহিম,৩য় সদস্য আনিছ উদ্দিন ও ৪র্থ সদস্য ফরিদ উদ্দিন।

এ সময় চুড়ান্ত ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, নির্বাচন কমিশন সচিব ও ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ২ নং জৈন্তাপুর জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলাম সহ বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দ সহ অন্যান্যরা। উল্লেখ্য বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন নির্বাচন -২০২৫ এ বিভিন্ন পদে ৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন