editor
প্রকাশিত: 1:16 PM, January 26, 2025
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে “সীমান্ত সুরক্ষায় বিজিবি’র ভূমিকা জনসচেতনতা, জননিরাপত্তা ও আস্থা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) উপজেলার সীমান্তবর্তী কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) এর অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম।
বিজিবি লাতু বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মঞ্জুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সীমান্ত চোরাচালান রোধ, সীমান্ত আইন সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে বিজিবিকে সার্বিক সহযোগিতা করতে সীমান্তবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ,
বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ইউপি সদস্য রফিক উদ্দিন, ব্যবসায়ী আনোয়ার হোসেন, আবুল হোসেন, আব্দুল বারি সহ স্থানীয় বাসিন্দারা।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে