editor
প্রকাশিত: 1:19 PM, January 26, 2025
সুজন চক্রবর্তী, আসাম:: শুক্রবার (২৪ জানুয়ারি ) ভারতের বেঙ্গালুরুর রামামূর্তি এলাকায় কালকেরে লেকের কাছে এক ২৮ বছর বয়সী নারীর লাশ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে ধর্ষনের পর খুন করা হয়েছে। পুলিশ জানায়, ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহ পরিচারিকার কাজ করতেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) তিনি কাজ শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। শুক্রবার (২৪ জানুয়ারি ) সকালে স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ জানিয়েছে, নিহত গৃহ পরিচারিকা একজন বাংলাদেশি নাগরিক। তিনি ৬ বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন। তার স্বামী বিবিএমপিতে (বেঙ্গালুরু পৌর কর্পোরেশন) ময়লা পরিস্কার কর্মী হিসেবে কাজ করেন। তাদের ৩ সন্তান রয়েছে। আরেক পুলিশ কর্মকর্তা বলেন, ” নিহত ওই নারী একজন বাংলাদেশি নাগরিক। তার স্বামী পাসপোর্টধারী এবং মেডিক্যাল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) ওই নারী তার সহকর্মীকে জানান,তার ব্যক্তিগত কিছু কাজ আছে, এজন্য তিনি দেরি হতে পারেন।
তবে তিনি রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামামূর্তি নগর থানায় নিখোঁজ ডয়েরি করেন” কৃর্তপক্ষ জানিয়েছে, ” নিহত নারী সম্ভবত পরিচিতি কারও সাথে দেখা করতে গিয়ে নির্জন এলাকায় গিয়েছিলেন। সেখানেই তাকে বোল্ডার দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এটি সম্ভবত কোনো ঝগড়ার ফলাফল। আমরা ধর্ষণ( ধারা৬৩) এবং খুন ( ধারা ১০৩) এর মামলা দায়ের করছি এবং ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।”
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন