editor

প্রকাশিত: 3:20 PM, January 26, 2025

আত্মনির্ভরশীল জাতি গঠনে ও রাজস্বের আহরণে কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ-কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী

সিলেটে আন্তর্জাতিক কাস্টস দিবস পালিত

আত্মনির্ভরশীল জাতি গঠনে ও রাজস্বের আহরণে কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ-কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী

সিলেটের সময়  :: বিজিবি সিলেট সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দেশজ শিল্পের সংরক্ষণ, রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তা রক্ষা, আত্মনির্ভরশীল জাতি গঠনে, রাজস্বের আহরণে কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র রাজস্ব আহরণে নয়, আমদানি রপ্তানি নিরাপত্তায়ও কাস্টমসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ কাস্টমস এখন রাজস্ব আদায়ের পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তায় ঝুঁকি, যাত্রীসেবা, আন্তর্জাতিক জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, চোরাচালান প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা, জীব ও বৈচিত্র্যে পরিবেশ ভারসাম্য রক্ষা, বাণিজ্য সহজীকরণ ও বিনিয়োগ বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ ও রপ্তানি উন্নয়ন ও আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনয়ন সর্বোপরি আন্তর্জাতিক বাণিজ্যে দেশীয় অবস্থান সুসংহতকরণ ও স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।
আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫ উপলক্ষ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উদ্যোগে রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় রোজভিউ হোটেল, সিলেটে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। “কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা প্রগতি” এ স্লোগানে আয়োজিত এবারের কাস্টমস দিসব উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট।
সেমিনারে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার মো. তাসনিমুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) ফয়েজ হাসান ফেরদৌস। সেমিনারে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের যুগ্ম-কমিশনার মোঃ মিজানুর রহমান ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার রেজভী আহম্মেদ। উল্লেখ করেন, ২০২৫ সালের আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ঈঁংঃড়সং উবষরাবৎরহম ড়হ রঃং পড়সসরঃসবহঃ ঃড় বভভরপরবহপু, ঝবপঁৎরঃু ধহফ চৎড়ংঢ়বৎরঃু অর্থাৎ “কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা নিরাপত্তা প্রগতি”। বাংলাদেশ কাস্টমস বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আন্তর্জাতিক কাস্টমস দিবস, ২০২৫ উদযাপন করছে। বিশ্ব বাণিজ্যের উন্নয়ন সহজীকরণ, সরলীকরণ, উদারীকরণ এবং কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই দিবস পালন করা হয় এবং এবহবৎধষ অমৎববসবহঃ ড়হ ঞধৎরভভং ধহফ ঞৎধফব (এঅঞঞ) সংক্রান্ত নীতিমালা বিশ্লেষণের লক্ষ্যে ১৯৪৭ সালে ১৩টি ইউরোপিয়ান দেশ কর্তৃক একটি স্টাডি গ্রুপ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তের আলোকে ঈঁংঃড়সং ঈড়-ড়ঢ়বৎধঃরড়হ ঈড়ঁহপরষ (ঈঈঈ) গঠিত হয়। এর প্রথম আন্তর্জাতিক সভা ১৯৫৩ সালের ২৬ জানুয়ারি ব্রাসেলসে অনুষ্ঠিত হয়। এই সংস্থাটি ১৯৯৪ সালে ডড়ৎষফ ঈঁংঃড়সং ঙৎমধহরুধঃরড়হ (ডঈঙ) নামে আত্মপ্রকাশ করে। ঈঁংঃড়সং ঈড়- ড়ঢ়বৎধঃরড়হ ঈড়ঁহপরষ এর প্রথম সভার দিনটিকে স্মরণীয় করে রাখার অভিপ্রায়ে ২০০৯ সাল হতে প্রতি বছর ২৬ জানুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হচ্ছে।
সেমিনারে বিশেষ অতিথি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) জনাব ফয়েজ হাসান ফেরদৌস উল্লেখ করেন যে, কাস্টমস ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির সফল প্রয়োগ, আধুনিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, উদ্ভাবনী পদ্ধতির প্রয়োগ এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অংশীজনের পারস্পরিক মিথষ্ক্রিয়ায় বৈশ্বিক করোনার প্রভাবকে মোকাবেলা করে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গঠনে কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কাস্টমস তথা রাজস্ব বিভাগ তার সামগ্রিক প্রচেষ্টায় অর্থনীতির ক্ষতি পুষিয়ে নতুনভাবে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বৃদ্ধি এবং টিকে থাকার লড়াইয়ের মাধ্যমে টেকসই সাপ্লাই চেইন ব্যবস্থা নিশ্চিত করবে। এছাড়া বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গুরুত্ব আরোপ করে বলেন ভবিষ্যৎ কাস্টমস আধুনিকায়নে এবং বাণিজ্য সহজীকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভাপতি মহোদয় নতুন বাংলাদেশ ও টেকসই অর্থনীতি বিনির্মাণে ও দেশের জনগণকে সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ কাস্টমস-এর কতিপয় উল্লেখযোগ্য কার্যক্রম উল্লেখ করেন। এ সকল কার্যক্রমের মধ্যে দেশীয় শিল্পের বিকাশ, বৈদেশিক বিনিয়োগে উৎসাহিতকরণ, রপ্তানি উন্নয়ন ও নির্বিঘ্নকরণ, বাণিজ্য সহজীকরণ: বাণিজ্য সহজীকরণের জন্য- অঝণঈটউঅ ডড়ৎষফ, ঞরসব জবষবধংব ঝঃঁফু (ঞজঝ) পরিচালনা, ঘধঃরড়হধষ ঝরহমষব রিহফড়ি (ঘঝড), অঁঃযড়ৎরুবফ ঊপড়হড়সরপ ঙঢ়বৎধঃড়ৎ (অঊঙ), ঊ-ঢ়ধুসবহঃ, ঊ-অঁপঃরড়হ, অফাধহপব জঁষরহম, চৎব – অৎৎরাধষ চৎড়পবংংরহম (চঅচ) ইত্যাদি উল্লেখযোগ্য। পরিশেষে সভার সভাপতি সেমিনারে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন