editor

প্রকাশিত: 3:31 PM, January 26, 2025

ইসরাইলি ৪ জিম্মির বদলে ২০০ ফিলিস্তিনি মুক্ত

ইসরাইলি ৪ জিম্মির বদলে ২০০ ফিলিস্তিনি মুক্ত

সিলেটের সময় ডেস্ক ::  যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে জিম্মি চার নারী ইসরাইলি সেনাকে মুক্তি দিয়েছে হামাস। শনিবার গাজা সিটির প্যালেস্টাইন স্কয়ারে রেড ক্রসের কাছে তাদের হস্তান্তর করা হয়। বিনিময়ে ইসরাইলও ২০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেয়। ইসরাইলি জিম্মিদের মুক্তির আগে তাদের মুখোশ পরিয়ে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধারা প্যালেস্টাইন স্কয়ারে জড়ো করেন। অনেক ফিলিস্তিনিও সেখানে ছিলেন। তাদের মুক্তি দেওয়ার আগে হামাস ও রেড ক্রসের প্রতিনিধিরা প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেন।

মুক্তি পাওয়া ওই চার নারী সেনা হলেন-কারিনা আরিয়েভ, দানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। হস্তান্তর প্রক্রিয়ার সময় তারা উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। তারা সবাই ইসরাইলি সেনাবাহিনীর পোশাকে ছিলেন। প্যালেস্টাইন স্কয়ার থেকে আলজাজিরার সাংবাদিক ইব্রাহিম আল খালিজি জিম্মিদের মুক্তির এ ঘটনাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। পরে ইসরাইলি সেনাবাহিনী জানায় যে রেড ক্রসের কাছ থেকে তারা তাদের সেনাদের গ্রহণ করেছে। এখন তাদের প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

ইসরাইলি জিম্মি মুক্তি পাওয়ার পর অধিকৃত পশ্চিত তীরের ওফার প্রিজন ও নেগেভ মরুভূমিতে অবস্থিত কেতজিওত প্রিজন থেকে ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। তাদের মধ্যে ১২১ জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এবং ৭৯ জনের দীর্ঘমেয়াদে সাজা হয়েছে। কারাবন্দিদের মধ্যে সবচেয়ে বয়সি ব্যক্তির বয়স ৬৯ বছর এবং সবচেয়ে কম বয়সি বন্দির বয়স মাত্র ১৫ বছর। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের নিয়ে তাদের বহনকারী বাসগুলো পশ্চিম তীরের রামাল্লার বিতুনিয়া শহরে পৌঁছেছে।

মুক্তিপ্রাপ্ত প্রায় অর্ধেক বন্দিকে পশ্চিম তীরে তাদের বাড়িতে ফিরে যেতে দেওয়া হবে। তবে সবচেয়ে গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত ৭০ জনকে মিসরের মাধ্যমে তিউনিশিয়া, কাতার এবং তুরস্কসহ প্রতিবেশী দেশগুলোতে নির্বাসন করা হবে। আর অল্পসংখ্যক বন্দিকে গাজায় পাঠানো হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন