editor
প্রকাশিত: 6:29 PM, January 26, 2025
সিলেটের সময় :: দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য, নিউইয়র্ক পশ্চিম ব্রনকস ব্যুরো (পূর্ব) শাখার আহবায়ক, সিলেট ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী দেশে ফিরেছেন। আজ রবিবার (২৬ জানুয়ারি) দুপুরের সিলেট এমএজি ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌছেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষে থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রবাসীরা মাতৃভূমি ছেড়ে বিদেশের মাটিতে থেকেও এদেশের জন্য দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের ক্লান্তিকালে প্রবাসীরা দেশের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন। যা কোনো ভাবে ভুলে যাওয়ার মত নয়। সদ্য ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস মুক্তি দেশ গড়তে প্রবাসে থেকে দেশের মানুষের পাশে দাড়িয়ে সাহস যোগিয়েছেন। তাদের অবদান চিরকাল দেশের মানুষ স্মরণ রাখবে।
সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির হোসেন এর সভাপতিত্বে ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম এবং যুগ্ম-সম্পাদক এস এম শাহজাহানের যৌথ পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন , নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) শাখার সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, মিশিগান বিএনপির সহ-সভাপতি মুজিব আহমদ মনির, শিকাগো বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলু মিয়া, সিলেট মহানগর বিএনপি দপ্তর সম্পাদক তারেক আহমদ, ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য জনাব ছানাউল হক ছানা, ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চাঁন মিয়া বাচ্ছু, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক আজমল হোসেন, যুক্তরাজ্য বিএনপির নেতা মিজানুর রহমান মিজান, মহানগর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আজীজ খাঁন সজিব, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল খাঁন, মহানগর জাসাস এর যুগ্ম আহবায়ক ফিরুজ আহমদ,৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, মইনুল ইসলাম, আজির উদ্দিন, বাপ্পু দত্ত, ওয়ার্ড বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন মারুফ, আকবর আলী, হেলাল আহমদ, মেহেদী হাসান নীজাম, আব্দুর রকিব, মানিক মিয়া, দুলাল মিয়া, সুজিত দেব, মাহবুব খাঁন, আমিনুর রশিদ, শিপু আহমদ, সাব্বির আহমদ জীবন, তুহিন আহমদ, রনি আহমদসহ ৯ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন