editor

প্রকাশিত: 11:08 PM, January 26, 2025

গোলাপগঞ্জের এক শিক্ষানবীশ আইনজীবীকে হয়রানির অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

গোলাপগঞ্জের এক শিক্ষানবীশ আইনজীবীকে হয়রানির অভিযোগ

সিলেটের সময়  :: গোলাপগঞ্জের এক শিক্ষানবীশ আইনজীবীকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। লক্ষীপাশার মৃত ইদ্রিস আলীর পুত্র লোকমান হোসেন গতকাল রোববার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তার ওপর হয়রানির অভিযোগটি তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, বিনা অপরাধে দীর্ঘ ২ মাস ১০ দিন তাকে কারাবরণ করতে হয়েছে। তিনি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না থাকা সত্ত্বেও কারাগারে যাওয়ার পর তাকে যুবলীগের যুগ্ম সম্পাদক হিসেবে পুরো নগরীতে পোষ্টারিং করানো হয়। তার অভিযোগ এসব করিয়েছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী শাহানা বেগম শানু ও তার ভাসুর মো. নুরুল ইসলাম, ভাই বেলাল আহমদ, ছেলে ছাত্রলীগ নেতা রায়হান, রেদওয়ান ও ছেলের বন্ধু রিপন তালুকদার, ছাত্রদল নামধারী ‘ভুয়া সাংবাদিক’ রাজন আহমদ আরিয়ান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আমার বড় ভাই সিলেটের প্রতিষ্ঠিত গরুর খামার ব্যবসায়ী। শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কাজের পাশাপাশি আমার বড় ভাই ফটিক মিয়ার ব্যবসা দেখা শুনা করি।
সংবাদ সম্মেলনে লোকমান হোসেন জানান, শানু, তার ভাসুর, ভাই ও ছেলে এবং ছেলের বন্ধুরা মিলে গত ৫ আগস্টের পর বিভিন্ন বাক্তিদের দিয়ে অর্থের বিনিময়ে আমাকে ৩টি রাজনৈতিক মামলায় জড়ায়। মামলার বাদীদের আমি নিজেও চিনি না। আমি কারাগারে থাকা অবস্থায় আমার বড় ভাই ২টি মামলার বাদীর সাথে যোগাযোগ করলে তারা আমাকে চিনেন না বলে জামিন শুনানিতে অংশ নিয়ে আমাকে জামিন দিতে কোনো বাধা নেই বলে আদালতকে জানান। কিন্তু শানুর ছেলের বন্ধু ভুয়া সাংবাদিক রাজন আহমদ আরিয়ানের মামলায় আমি দীর্ঘ দিন কারাগারে ছিলাম।
লোকমান হোসেন আরো জানান, নগরীর খুলিয়াটুলায় নীলিমা আবাসিক এলাকার ৫২/৫ নং বাসাটি ক্রয় সূত্রে মালিক তিনি। আমি মৃত মুকিত মিয়ার ছেলে নুরুল ইসলামের মাধ্যমে মৃত নুরুল হুদা চৌধুরীর পুত্র তারেকুল হুদা চৌধুরী গংদের কাছ থেকে কাছ থেকে বাসাটি ২০২১ সালের মে মাসে সাফকবালা দলিল সম্পাদনের মাধ্যমে ক্রয় করি। এছাড়া, শাহানা বেগম শানুকে ২৪ লক্ষ টাকা পরিশোধ করে তার সাথে ভূমি বিক্রয় চুক্তি সম্পাদন করি। অপর দখলকার মো রকিবের সাথে চুক্তিপত্র সম্পাদন করে তাকে ১২ লক্ষ টাকা পরিশোধ করি। এভাবে, আমি মোট ৭৪ লক্ষ টাকা সকল পক্ষকে পরিশোধ করি। বাসার দামের অতিরিক্ত ৯ লক্ষ টাকা নুরুল ইসলাম আমার কাছ থেকে ঋণ হিসেবে গ্রহণ করে এবং সেই বাবত আমাকে ৯ লক্ষ টাকার ৩ টি চেক প্রদান করে। শাহানা বেগম শানুকে টাকা প্রদানকালে সিলেট সিটি সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও সিলেট জেলা পরিষদ সাবেক সদস্য সহুল আল রাজি চৌধুরীও উপস্থিত ছিলেন এবং তারা শানুর সাথে সম্পাদিত বিক্রয় চুক্তিতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন ধরনের এই চক্রটি অস্ত্র শস্ত্র নিয়ে এসে তার বাসার ভাড়াটিয়াদের বের করে বাসাটি দখল করে নেয়। বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে গেলে তাকে বিভিন্ন ধরনের কথা বার্তা বলতে থাকে। ভাড়াটিয়াগন তাদের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেন। এলাকার মুরুব্বিরা বিষয়টি সমাধানে ব্যর্থ হন। গত ১০ জানুয়ারী এই চক্রটি তার কাজিরবাজারের ব্যবসা প্রতিষ্ঠানে এসে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ২১ জানুয়ারি এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করলে শানুর ভাসুর নুরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু বাকিদের এখনও গ্রেফতার করা হচ্ছে না। তিনি জান মালের নিরাপত্তায় প্রশাসনের উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন