editor

প্রকাশিত: 1:50 PM, January 27, 2025

‘পুণ্যভুমি সিলেটে কোন ভাস্কর্য-ম্যুরাল মেনে নেয়া হবেনা’

হযরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলার মতবিনিময় সভা

‘পুণ্যভুমি সিলেটে কোন ভাস্কর্য-ম্যুরাল মেনে নেয়া হবেনা’

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারনের লক্ষ্যে রোববার রাতে জিন্দাবাজারস্থ নিউ গ্রান্ড হোটেলে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হযরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলার উদ্যোগে অনুষ্ঠিত সভায় সিলেটের প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম, রাজনৈতিক, সামাজিক, ছাত্র ও ইমাম সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
তাওহিদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, হযরত শাহজালাল (রহ.) শিরক উৎখাতে পূণ্যভূমি সিলেট এসেছিলেন। পবিত্র এ ভূমিতে কোন ভাস্কর্য-ম্যুরাল মেনে নেয়া হবেনা। বক্তারা আরো বলেন, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারণে বারবার জেলা প্রশাসকের নিকট দাবি জানানো হয়েছে কিন্তু জনদাবী বারবার উপেক্ষা করা হচ্ছে। প্রশাসনের এই গড়িমসি সিলেটের তাওহিদি জনতা মেনে নেয়া হবেনা।
সভায় ম্যুরাল অপসারনের লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়। সমাবেশ সফলে চার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও প্রচারণার কর্মসুচী নেয়া হয়।
তাওহিদি কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাওলানা মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সিলেট মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের সমন্বয়ক হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, মুফতি রশিদ আহমদ, মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরী, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা এহসান উদ্দিন, সিলেট জেলা কৃষকদলের আহবায়ক জকিগঞ্জের সাবেক মেয়র ইকবাল আহমদ তপাদার, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডিশনাল পিপি কামাল হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিয়ানাহ ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, তরুণ দাঈ ও আলোচক মাওলানা আব্দুল্লাহ মানসুর, সিলেট মহানগর বিএনপির সদস্য মতিউর রহমান শিমুল, সিলেট জেলা শ্রমিকদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ময়নুল ইসলাম অপু চৌধুরী, জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট মহানগর শাখার সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া, জেলা ব্যবসায়ী দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল, শ্রমিক দলের সিলেট বিভাগীয় সদস্য সানুর আহমদ, সিলেট মহন মোহন কলেজ ছাত্রদল সভাপতি আফজল হোসেন, ছাত্রনেতা এ এম সাইদ, ছাত্রনেতা জুয়েল আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন