editor
প্রকাশিত: 3:58 PM, January 27, 2025
সুজন চক্রবর্তী:: ভারতের তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে ৩টি ট্রাকের সংঘর্ষ। তাতে প্রাণ হারিয়েছেন ৪ জন। যে ৩টি ট্রাকের সংঘর্ষ হয়েছে, সেগুলির একটিতে ছিল গবাদি পশু। রবিবার (২৬ জানুয়ারি ) সকালে দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০টি গরু। মৃতদের ১ জনের পরিচয় এখন ও জানা যায়নি।
বারগুর পুলিশের ডেপুটি সুপার পি মুথুকৃষ্ণন জানিয়েছেন, রবিবার (২৬ জানুয়ারি ) সকাল সাড়ে ৫টায় বারগুরের কাছে নিয়ন্ত্রণ হারান একটি পণ্যবাহী ট্রাকের চালক। ওই ট্রাকে ছিল পেঁয়াজ। সেই পেঁয়াজ নিয়ে মহারাষ্ট্র থেকে চেন্নাইয়ে যাচ্ছিল ট্রাকটি। পথে বারগুরের কাছে নিয়ন্ত্রণ হারান চালক। সেটি ধাক্কা দেয় অন্য একটি ট্রাকে। গরু বোঝাইকারী ওই ট্রাকটি অন্ধ্রপ্রদেশ থেকে কোয়েম্বত্তূর যাচ্ছিল। এরপরে কৃষ্ণগিরিগামী আরও একটি ট্রাকে ধাক্কা দেয় সেটি। পুলিশ সূত্রে প্রকাশ, পেঁয়াজ নিয়ে যে ট্রাকটি যাচ্ছিল, তার চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। গরু নিয়ে যাচ্ছিল যে ট্রাক তার চালক অরুলজ্যোতি এবং আর এক সওয়ারি মণিকান্ডনের ও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
ওই ট্রাকে সওয়ার ৩ জন গুরুতর আহত হয়। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতেরা সকলেই অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলার। দুর্ঘটনায় এস নারায়ণ নামে আরও ১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন