editor
প্রকাশিত: 4:56 PM, January 27, 2025
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাঙালির জীবনে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সুপ্রাচীনকাল থেকে জড়িয়ে আছে। আমাদের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণ অত্যন্ত সমৃদ্ধ। এদেশের আনাচে-কানাচে কালজয়ী বাউল শিল্পীরা জন্ম নিয়েছেন, যারা মাটি ও মানুষের জয়গান গেয়েছেন। তিনি বলেন, আমাদের দেশে শিল্পীদের যথার্থ সম্মান দেয়া হয় না। তাদেরকে যথার্থ সম্মান দেয়া আমাদের কর্তব্য। তিনি একতারা গুণীজনদের সম্মাননা প্রদান করায় একতারা সংগীতালয়কে ধন্যবাদ জানান।
তিনি গতকাল রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় একতারা সংগীতালয় উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত গুণীজন সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রবীণ বাউল শিল্পী উদাসী মুজিবের সভাপতিত্বে ও একতারা সংগীতালয়ের পরিচালক পথিক রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রথম আলোর ব্যুরো চিফ ও লোক গবেষক সুমন কুমার দাস, গীতিকার সায়ফুল ডানা, গীতিকার আলাউদ্দিন হোসেন শাহ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আমিরুল ইসলাম বাবু, সাংবাদিক এম এ হান্নান, ওস্তাদ নিশীকান্ত দাস, বাউল ফজলু বয়াতি ও বাউল বাহার উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউল দিলাল উদ্দিন সরকার, ফকির বাবুল শাহ, বাউল শিতন বাবু, কণ্ঠশিল্পী এম এস শাজাহান, কষ্ঠশিল্পী তানভীর আহমদ, কণ্ঠশিল্পী অণামিকা দেব, কণ্ঠশিল্পী প্রিয়া, কণ্ঠশিল্পী জাকির আহমদ, বাউলশিল্পী মিজান পাশা, কণ্ঠশিল্পী আজিজ মোহাম্মদ, কণ্ঠশিল্পী রাজা মিয়া, বাউলশিল্পী লওয়াই মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন