editor
প্রকাশিত: 6:12 PM, January 27, 2025
নিজস্ব প্রতিবেদক:: সিলেট সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখার কর্মী আনসার আলীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, চাকরির প্রলোভন দেখিয়ে আনসার আলী বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিলেও কোনো কাজ করেননি।
শুধু তাই নয়, আনসার আলী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর আত্মীয় পরিচয় দিয়ে নগরের বিভিন্ন স্থানে প্রভাব খাটান এবং নিজেকে সিসিকের সুপারভাইজার বলে দাবি করেন। এই পরিচয়ের জোরে তিনি ফুটপাতের হকারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করেন। হকারদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকার করলে তিনি হুমকি দেন এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেওয়ার ভয় দেখান।
এদিকে, আনসার আলীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলারও অভিযোগ রয়েছে। সঠিক সময়ে তিনি তার দায়িত্ব পালন করেন না, কিন্তু বেতন তোলার ক্ষেত্রে তিনি সময়মতো উপস্থিত থাকেন। তার এই অসদাচরণ ও দুর্নীতির কারণে সিটি কর্পোরেশন কর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে। নগরবাসী দ্রুত তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এ ঘটনায় নগরজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন