editor

প্রকাশিত: 7:39 PM, January 27, 2025

মানুষ স্বপ্ন দেখছে সুন্দর দেশের, যেখানে অপরাজনীতি থাকবে না: কাহের শামীম

মানুষ স্বপ্ন দেখছে সুন্দর দেশের, যেখানে অপরাজনীতি থাকবে না: কাহের শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, একটি সুন্দর ও ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আজকে আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশের মানুষ একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। যেখানে কোনো অপচেষ্টা, অপরাজনীতি ও বিশৃঙ্খলা থাকবে না।

তিনি সোমবার (২৭ জানুয়ারি) স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মরহুম আফতাব আলী খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুর খান হারুনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খাদিমনগরের বিআইডিসি বহর বাজারে সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার তাদের শাসনামলে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাদের সেই শিক্ষাব্যবস্থার পাঠ্যপুস্তকে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে কিছু মিথ্যা ইতিহাস আমাদের বাচ্চাদের পড়ানো হয়েছে। আমরা আশা করব- আওয়ামী স্বৈরাচার সরকারের তৈরি করা পাঠ্যপুস্তকের বিকৃত ইতিহাসগুলো অপসারণ করার মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ইতিহাস যাতে আমাদের সন্তানেরা শিখতে পারে, বুঝতে পারে ও পড়তে পারে।
৩৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ফখরুদ্দিন পংকি’র সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদল সহ-সভাপতি এনামুল কবীর চৌধুরী সোহেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু ও আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, ৩৩নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী সজিব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম আমিন প্রমুখ। এসময় সংবর্ধীত অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মরহুম আফতাব আলী খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুর খান হারুন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন