editor
প্রকাশিত: 7:52 PM, January 27, 2025
সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল। সোমবার (২৭ জানুয়ারি) সিলাম পি এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্কুলের সিনিয়র শিক্ষক কাজী লুৎফর রহমানের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, প্রবাসী কমিউনিটি নেতা জুবেল খন্দকার, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা, বিদ্যালয়ের বিদায়ী এডহক কমিটির সদস্য আবুল হোসেন বখত, শামীম আহমদ, তাজুল ইসলাম জনি, পান্না বেগম, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রেজাউল ইসলাম, মোছা: জেবুন্নাহার বেগমসহ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষে বিদায়ী কমিটির সদস্যবৃন্দকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। ওই সময় সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এডহক কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল ও অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য গত ১৪ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম এডহক কমিটির অনুমোদন প্রদান করেন। ৩৭.১৪.৯১০০.৪০০.৬৩.০০৫.২৫.৮ স্মারকে সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, “বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪”এর ৬৪- ধারানুযায়ী নিম্নলিখিত সদস্য সমন্বয়ে গঠিত বিদ্যালয়ের এডহক কমিটিকে অনুমোদন দেয়া হলো।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন