admin

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের অপসারিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে ফিরিয়ে আনার অপচেষ্ঠার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের অপসারিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে ফিরিয়ে আনার অপচেষ্ঠার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

3

শিক্ষার্থী ও অভিভাবকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে অপসারিত দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সাবেক স্বৈরাচারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আহমদ ও উপাধ্যক্ষ তাহিয়া সিদ্দিকাকে ফিরিয়ে আনার অপচেষ্ঠার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। সোমবার (২৭ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

4

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিগত সময়ে শিক্ষার্থী ও অবিভাবকদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে স্বৈরাচারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আহমদ ও উপাধ্যক্ষ তাহিয়া সিদ্দিকা পদত্যাগ করেছিলেন। স্বৈরাচারের তাবেদার এই দু’জনকে আবারে ঐতিহ্যবাহী খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ফিরিয়ে আনার অপচেষ্ঠা করা হচ্ছে। এরকম অপচেষ্ঠা করা হলে আবারো আন্দোলনে নামতে বাধ্য হবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে অপসারিতদের ব্যাপারে তদন্তের নামে টালবাহানা ও সময়ক্ষেপন এবং  অপসারিত সাবেক স্বৈরাচারদের বিচার নিশ্চিত করার পূর্বেই নতুন করে প্রিন্সিপাল নিয়োগের নামে প্রহসন বন্ধ করতে হবে। মানববন্ধনে শিক্ষার্থীরা জাতীয় শিক্ষা নীতি ও বোর্ড অব ট্রাস্টিজ দ্বারা পরিচালিত স্কুলের নিজস্ব আইনের সমন্বয়ে অপসারিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের স্থায়ী অপসারণ কার্যকর করার দাবি জানান। এছাড়া শিক্ষার্থীদের টিউশন ফি’র দ্বারা পরিচালিত খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে মাত্রাতিরিক্ত প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধ করে স্কুলের স্বাভাবিক পরিচালনার ক্ষমতা ও পরিবেশ একাডেমিক কাউন্সিল এর হাতে ফিরিয়ে দেওয়ারও দাবি জানান শিক্ষার্থীরা।

2

মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্কুলের ১৯৮৭ সালের প্রথম ব্যাচের কৃতি শিক্ষার্থী মোস্তাফিজ খন্দকার পায়েল, সাবেক শিক্ষার্থীদের মধ্য হতে এডভোকেট আওসাফুজ্জামান রাফিদ, স্বনামধন্য ব্যবসায়ী আব্দুল্লাহ আল সাউদ, সাফওয়ান বখত, জাহিদুল ইসলাম ওমর, বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সিহাবুর রহমান, ইয়াস চৌধুরী, সালমান আহমেদ সোহান, সৈয়দ সামীর আশরাফ, শাহদিয়া আমিন নিশা, বুশরা আমিন নোভা প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

6 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

4 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

5 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

3 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

8 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

7 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

8 সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

8 সিলেটে প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলা বন্ধের জন্য কোনো দাবি জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন বইমেলার ব্যাপারে অভিযোগ দাতারা। অভিযোগ

1
7