admin
প্রকাশিত: 10:42 PM, January 27, 2025
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তির পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয়। জনগণ বিগত দেড় দশক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিপ্লব পরবর্তী সময়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে জরুরী সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচনে বিলম্ব ও অনির্বাচিত সরকারের শাসন দীর্ঘায়িত হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তি ফের মাথাছাড়া দিয়ে উঠতে পারে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নে একটি সমৃদ্ধ দেশ জাতি ও রাষ্ট্র গঠন সম্ভব হবে।
তিনি সোমবার (২৭ জানুয়ারী) রাতে গোলাপগঞ্জ উপজেলার মেহেরপুর বাজারে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন সভাপতি শামছুল ইসলাম গেদাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামালের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা উপদেষ্টা ডাঃ আব্দুল গফুর, উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন আহমদ, কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম জয়নাল আবেদীন জামিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মওদুদ চৌধুরী হোসেন সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার রিপন আহমদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাবেদুর রহমান রিপন, ওয়ার্ড বিএনপি নেতা মঈজ উদ্দিন, সামছুল ইসলাম, ফুল মিয়া, জাবের আহমদ, শিপন আহমদ, আবুল কালাম, সালাউদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমদ, শ্রমিক দল নেতা সোহেল আহমদ ও সেলিম আহমদ প্রমূখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন