editor

প্রকাশিত: 8:26 PM, January 28, 2025

সিলেট মহানগর ১৮নং ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ

সিলেট মহানগর ১৮নং ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ

সিলেটের সময়  :: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ইসলামের যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে বাংলাদেশকে ৭/৮ বছরের মধ্যে সম্পূর্ণভাবে দারিদ্র্য মুক্ত করা যাবে। একমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই মানুষের অর্থনৈতিক মুক্তি সম্ভব। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সুবিধাবঞ্চিত মানুষেরা কষ্টে জীবনযাপন করছেন। তারা তাদের ন্যায্য ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অথচ এ দায়িত্ব পালনের দায়িত্ব ছিল রাষ্ট্রের। কিন্তু ইসলামী রাষ্ট্র না থাকায় নাগরিকগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। হৃদয়ে মানবতাবোধকে জাগ্রত রেখে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিৎ।

তিনি বলেন, আল্লাহতায়ালা আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে প্রেরণ করেছেন। আমাদের দায়িত্ব হলো মানুষের কল্যাণ সাধনে অবিরত চেষ্টা চালানো। শুধু তাই নয়, বিত্তবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো করুণা নয়, বিত্তবানদের নৈতিক ও ঈমানী দায়িত্ব। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়।

তিনি মঙ্গলবার নগরীর ঝেরঝেরীপাড়া এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৮নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও সেক্রেটারী নূরুল ইসলাম ফয়সালের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোতোয়ালী পূর্ব থানার আমীর সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াত নেতা এখলাছুর রহমান, ইলিয়াস আলী তালুকদার, শহীদ খান নোমান, মুশফিক উস সামাদ চৌধুরী, শামসুর রহমান কামাল, আব্দুল ওয়াহিদ জাবেদ, হাফিজ আতিকুর রহমান, আবদুল করিম ও আশরাফ আলী ফয়সাল প্রমুখ। শীতবস্ত্র বিতরণ শেষে জুলাই বিপ্লবে আহত ঝেরঝেরীপাড়ার যুবক মেহেদী হাসান দেখতে যান তিনি। এসময় তার শারীরিক খোঁজ খবর নেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন