editor
প্রকাশিত: 8:18 AM, January 29, 2025
কেন্দ্রের নির্দেশনায় সিলেট জেলা ও মহানগর বিএনপি সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। সদস্যপদ নবায়নকে প্রথমে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয়, ত্যাগী ও জাতীয়তাবাদে আদর্শে বিশ্বাসী নেতা-কর্মীদের সদস্যপদ নবায়ন করা হবে।
গত ২০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সিলেট জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৬ বছর ধরে পরীক্ষিত এবং দলের সাথে যুক্ত থাকা পুরনো সদস্যরা নির্ধারিত মাসিক চাঁদা পরিশোধের মাধ্যমে তাদের সদস্যপদ নবায়ন করতে পারবেন। নবায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর, দ্বিতীয় ধাপে শুরু হবে নতুন সদস্য সংগ্রহের কাজ। এতে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে তরুণ প্রজন্মকে। তবে সদস্যপদ নবায়নের জন্য ফরম মহানগর ও জেলা কমিটির কাছে এখনও পৌঁছায়নি বলে সিলেট জেলা বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটভিউকে জানান, ‘আমরা সদস্যপদ নবায়ন কার্যক্রম প্রক্রিয়া শুরু করেছি। জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এটি বাস্তবায়ন করা হবে। এর পরেই নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। নতুন সদস্য হওয়ার জন্য ১৮ বছরের উর্ধ্বে, অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না এমন ব্যক্তি সদস্য হতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘যারা দলীয় ভাবমূর্তি নষ্ট করেছেন বা বিভিন্ন সময়ে দল থেকে বহিষ্কৃত হয়েছেন, তাদেরকে ব্যাপারে দল কঠোর থাকবে।
এদিকে সিলেট মহানগর বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মহানগরের প্রতিটি ওয়ার্ডসহ পাড়া মহল্লায় নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দলের প্রাথমিক সদস্যরা বার্ষিক ২০ টাকা অথবা স্বেচ্ছায় যে কোনো পরিমাণ চাঁদা দিয়ে সদস্যপদ নবায়ন করতে পারবেন। সদস্যপদ নবায়নের পর নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়া শুরু করবে, বিশেষত ১৮ বছরের ঊর্ধ্বে তরুণদের প্রতি মনোযোগ দেওয়া হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন