editor
প্রকাশিত: 8:33 AM, January 29, 2025
সুজন চক্রবর্তী, আসাম প্রতিনিধিঃ ভয়াবহ দুর্ঘটনা ভারতের রাজধানী দিল্লির বুরারিতে। ৪ তলা বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হল ২ জনের। দুর্ঘটনার জেরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অন্তত ২২ জন। তাঁদের মধ্যে ৩ শিশুসহ মোট ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সোমবার (২৭ জানুয়ারি ) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বুরারির কৌশিক আবাসনে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে প্রকাশ, সোমবার (২৭ জানুয়ারি ) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বুরারিতে। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৪ তলা ওই বিল্ডিং। শুরুতে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। ৭ টায় খবর দেওয়া হয় পুলিশকে। তড়িঘড়ি উদ্ধার কাজে আসে পুলিশ, জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই দূর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, ধ্বংসস্তূপের নিচে অন্তত ২২ জন চাপা পড়ে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন