editor
প্রকাশিত: 5:00 PM, January 29, 2025
শিক্ষার্থী ও অভিভাবকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে অপসারিত দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আহমদ ও উপাধ্যক্ষ তাহিয়া সিদ্দিকাকে ফিরিয়ে আনার অপচেষ্ঠার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। গত সোমবার সকালে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিগত সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে স্বৈরাচারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আহমদ ও উপাধ্যক্ষ তাহিয়া সিদ্দিকা পদত্যাগ করেছিলেন। স্বৈরাচারের তাবেদার এই দু’জনকে আবারো ঐতিহ্যবাহী খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ফিরিয়ে আনার অপচেষ্ঠা করা হচ্ছে। এরকম অপচেষ্ঠা করা হলে আবারো আন্দোলনে নামতে বাধ্য হবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে অপসারিতদের ব্যাপারে তদন্তের নামে টালবাহানা ও সময়ক্ষেপন এবং অপসারিত সাবেক স্বৈরাচারদের বিচার নিশ্চিত করার পূর্বেই নতুন করে প্রিন্সিপাল নিয়োগের নামে প্রহসন বন্ধ করতে হবে।
মানববন্ধনে শিক্ষার্থীরা জাতীয় শিক্ষা নীতি ও বোর্ড অব ট্রাস্টিজ দ্বারা পরিচালিত স্কুলের নিজস্ব আইনের সমন্বয়ে অপসারিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের স্থায়ী অপসারণ কার্যকর করার দাবি জানান। এছাড়া শিক্ষার্থীদের টিউশন ফি’র দ্বারা পরিচালিত খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে মাত্রাতিরিক্ত প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধ করে স্কুলের স্বাভাবিক পরিচালনার ক্ষমতা ও পরিবেশ একাডেমিক কাউন্সিল এর হাতে ফিরিয়ে দেওয়ারও দাবি জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্কুলের ১৯৮৭ সালের প্রথম ব্যাচের কৃতি শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজ খন্দকার পায়েল, সাবেক শিক্ষার্থী এডভোকেট আওসাফুজ্জামান রাফিদ, স্বনামধন্য ব্যবসায়ী আব্দুল্লাহ আল সাউদ, হোসাইন আহমেদ হাসান, সাফওয়ান বখত, জাহিদুল ইসলাম ওমর, বর্তমান শিক্ষার্থী সিহাবুর রহমান, সালমান আহমেদ সোহান, ইয়াস চৌধুরী ,সৈয়দ সামীর আশরাফ, শাহদিয়া আমিন নিশা, বুশরা আমিন নোভা প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন