editor
প্রকাশিত: 5:31 PM, January 29, 2025
সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহি নানা রকম পিঠা। যান্ত্রিক জীবনে নতুন প্রজন্ম কতটুকুই জানে না এসব পিঠার নাম। গ্রাম-বাংলার বিলুপ্ত প্রায় লোকজ ঐতিহ্যবাহি খাবার ধরে রাখা ও নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করা হয়। যুগের সাথে তাল মিলিয়ে বদলে যাচ্ছে সবকিছু। সর্বত্র এখন আধুনিকতার ছোঁয়া। তাই বলে কি আর আবহমান বাংলার ঐতিহ্য ভুলা যায়? না সেটা আমাদের ভুলে গেলে চলবে না। পূর্ব পুরুষের ঐতিহ্য আমাদের অহংকার। নতুন করে সেগুলো আমাদের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীরা আবহমান বাংলার ঐতিহ্য পিঠা উৎসবের আয়োজন করে সেটাই জানান দিলো। হরেক রকমের পিঠার বাহারী সমাহার আমাদের মুগ্ধ করেছে। পড়ালেখার পাশাপাশি এসব ঐতিহ্য আমাদের লালন করতে হবে সবসময়।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উপশহরস্থ ক্যাম্পাসে শীতের পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পিঠা উৎসবে কলেজের গ্রামীন পিঠা, দেশী পিঠা, রসের হাড়ি, শখের পিঠা, নকশী পিঠা, হাতপাকা পিঠা, সন্ধেস সম্ভার, ঐতিহ্য, পিঠাঘর, সাঝের পিঠা এবং পৌষের পিঠা নামে বিভিন্ন স্টল সাজায়। অনুষ্ঠানে প্রধান অতিথি সবাইকে নিয়ে স্টলসমূহ ঘুরে দেখেন। এসময় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. নাজমুল ইসলাম বলেন বলেন, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের সিলেট অঞ্চলে শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান থেকে দেশের আগামী কর্ণধার তৈরি হবে আমরা এই প্রত্যাশা করি।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল আমিনের সভাপতিত্বে ও কলেজের একাডেমিক কো অর্ডিনেটর মানজুদা আক্তার জাকারিয়া নিপার সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডা. নজমুল ইসলাম, কলেজের ব্যবস্থাপনা পরিচালক সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, কলেজের পরিচালক (অর্থ) ডা. সোলেমান আহমদ, ডা. শুয়েব আহমদ, ডা. আব্দুল মোমিন, ডা. নাজমা বেগম, মঞ্জুরুল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন