editor

প্রকাশিত: 8:27 PM, January 29, 2025

বাদাম বাগিচা প্রিমিয়ার লীগের জার্সি উন্মোচন, ট্রফি ও প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত

বাদাম বাগিচা প্রিমিয়ার লীগের জার্সি উন্মোচন, ট্রফি ও প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত

বাদাম বাগিচা যুব সমাজের আয়োজনে ৬নং ওয়ার্ড বাদাম বাগিচা প্রিমিয়ার লীগের জার্সি উন্মোচন, ট্রফি প্রদর্শন ও প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে সিলেট বিভাগীয় স্টেডিয়াম আউটার জামে মসজিদ সংলগ্ন স্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেবা ফাউন্ডেশন ইউকে ব্রাঞ্চের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সভাপতিত্বে ও সেবা ফাউন্ডেশন ইউকে ব্রাঞ্চ অফ বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর ও মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘের সভাপতি শিপন আহমেদ রিজনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন কর্মকর্তা ও আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক (ভাঃ প্রাঃ) মোহাম্মদ আমিনুজ্জামান চৌধুরী বলেন, বর্তমান সমাজে কিশোর গ্যাং কালচার একটি ভয়ংকর সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই ধরনের টুর্নামেন্ট কেবলমাত্র একটি খেলার আয়োজন নয়, এটি যুব সমাজকে মাদক, অপরাধ ও অবক্ষয়ের পথ থেকে দূরে রাখার একটি কার্যকর উদ্যোগ। ক্রীড়াঙ্গনের প্রতি সমর্থন বাড়ালে সমাজে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটবে, যা কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে।
স্বাধীনতা স্কোয়াডের উপদেষ্টা ও হাউজিং এস্টেট ইয়ুথ এসসিয়েশনের সভাপতি ওমর মাহবুব বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সবসময় তরুণদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এই ধরনের আয়োজন সমাজ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি, এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণরা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন ও খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।
এবারের প্রতিপাদ্য বিষয় “কিশোর গ্যাং-কে না বলি, ক্রিড়া অঙ্গন-কে সমর্থন করি” এই বার্তা সামনে রেখে আয়োজিত এই লীগে সিলেটের তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে সুস্থ ও সামাজিকভাবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাহাড়তলী ক্রীড়াচক্রের সভাপতি তারেক আহমেদ বিলাস, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মেহবুবুর রহমান, আর এম এস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক এইচএম হাবিব, সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক নাহিয়ান আহমেদ রিপন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক রিমন আহমেদ সাধারণ সম্পাদক সুমন আহমেদ, অর্থ সম্পাদক বেলাল আহমেদ আহমেদ, প্রচার সম্পাদক মাসুক আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন