admin

প্রকাশিত: 6:59 PM, January 31, 2025

দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের ফসল ৫ আগস্টের বিজয়: বদরুজ্জামান সেলিম

দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের ফসল ৫ আগস্টের বিজয়: বদরুজ্জামান সেলিম

সিলেট মহানগর বিএনপি নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম বলেন, ৫ আগস্ট বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে। বিগত পতিত সরকার সর্বক্ষেত্রে দেশকে ধ্বংস, অর্থনীতি পঙ্গু করে ভারত নির্ভরশীল দেশে পরিণত করেছিল, দেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে। সময়ের প্রয়োজনে যা আজ জাতির মুক্তির সনদে পরিণত হয়েছে। তিনি এই কর্মসূচি তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিগত ১৭ বছর বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্বাতন নিপীড়ন চালানো হয়েছে। যার কারণে আজ দেশে ৫ আগস্ট তৈরি হয়েছে।

তিনি শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুম্মা দরবস্ত বাজারে জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ও ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপির উদ্দ্যেগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের রুহের মাগফেরাত কামনা এবং সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ, আনসারসহ সকল গুম কৃত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ আবুল খয়ের।

জৈন্তাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কে সুহেল আহমদ ও এমসি কলেজ ছাত্রদল নেতা বদরুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জিয়াউল আলম আলাল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য ফরহাদুজ্জামান ফাহাদ, ৪নং দরবস্ত ইউপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঈন উদ্দিন, ৪নং দরবস্ত ইউপি যুবদলের সাধারণ সম্পাদক নুরুল হক, ৪নং দরবস্ত ইউপি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ, জৈন্তা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আল আশরাফ।

আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা বদরুল ইসলাম, এনামুর রহমান, নাজিমউদ্দীন, ছাত্রদল নেতা এম আর মামুন, কামরুল ইসলাম, রেজওয়ান আহমদ, জুনেদুর রহমান, সালেহ আহমদ, কিবরিয়া আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে