editor

প্রকাশিত: 7:06 PM, January 31, 2025

আল্লাহ এবং রাসূলের হুকুম মেনে কোরআনের বিধান মোতাবেক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে : প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ জয়নুল ইসলাম

৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর ছাত্র সমাবেশ

আল্লাহ এবং রাসূলের হুকুম মেনে কোরআনের বিধান মোতাবেক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে : প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ জয়নুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগরীর উদ্যেগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩১ জানুয়ারী) সকালে নগরীর দরগাগেইস্থ শহীদ সোলেমান হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ জয়নুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ জয়নুল ইসলাম বলেন, ইসলামী ছাত্র মজলিসের লক্ষ্য হচ্ছে আল্লাহ এবং রাসূলের হুকুম মেনে কোরআনের বিধান মোতাবেক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। উদ্দেশ্য হচ্ছে ইহকালীন কল্যাণ ও পরকালের মুক্তির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা জাতির আগামীর কর্ণধার। তারা যদি সঠিক নেতৃত্বে এগিয়ে আসে তাহলে দেশের পরিবর্তন নিশ্চিত হবে। আমাদের সংগ্রাম হচ্ছে যে কোন অন্যায়ের বিরুদ্ধে যেখানে ছাত্রদের দায়িত্ব হলো ন্যায় ও সততার পতাকা উঁচু করে রাখা। বাংলাদেশের পরিবর্তন তরুণদের হাতে। শিক্ষার্থীদের উচিত তাদের সময়, জ্ঞান ও যোগ্যতা দেশের কল্যাণে ব্যয় করা। আমাদের লক্ষ্য হলো একটি ন্যয়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই পরিবর্তনে ছাত্রসমাজই জাতিকে পথ দেখাতে পারে। ইসলামী ছাত্র মজলিস সহ অন্যান্য ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের পতন ঘটিয়েছে, এদেশ থেকে বিতারিত করেছে। যদি নতুন করে পুনরায় কোনো গোষ্ঠী চক্রান্ত করে, ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট সরকার এদেশে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ।
মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ শাহীন, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট- ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম জলিল, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান তাপাদার,ডা: ফয়জুল হক সাবেক শাবিপ্রবি শাখার সভাপতি খসরুল আলম, সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ,সাবেক পূর্ব জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান খান, সিলেট মহানগর সাবেক সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান, শাবিপ্রবি সেক্রেটারি জুনায়েদ আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান,বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক খালেদ আহমদ, অফিস প্রচার সম্পাদক আব্দুল মুকিত, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক জুয়েল আহমদ, সাবেক ভার্থখলা জামেয়া সভাপতি মাওলানা আব্দুল হামিদ,সাবেক জকিগঞ্জ উপজেলা সভাপতি খালেদ আহমদ, এমসি কলেজ সভাপতি আব্দুল বাসিত, এমসি সেক্রেটারি আহমদ সালমান, শাহজালাল রহ: জোন সভাপতি জিয়াউর রহমান আল-মুমিন, দক্ষিণ সুরমা পশ্চিম থানা সভাপতি আব্দুল ওয়াদুদ, স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন