admin
প্রকাশিত: 8:57 PM, January 31, 2025
বিএনপির ‘নিখোঁজ’ সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার প্রত্যাশায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা শ্রমিক দল।
বৃহস্পতিবার বার বাদ আসর হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম. আসকির আলী,সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক মো সোরমান আলী,সদস্য সচিব মো নূরুল ইসলাম, যুগ্মআহবায়ক শাহ আব্দুল মুকিত,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক, বিএনপি নেতা মুহাইমিনুল ইসলাম সুহেল,আব্দুল হান্নান, আব্দুল লতিব খান, শেখ কামাল আহমদ, সাজ্জাদ মিয়া, মোঃ রাজ্জাক মিয়া, জেলা শ্রমিক দল সদস্য জুমেল আহমদ জুমেল, ফয়সল আহমদ টিপু, রুকনুজ্জামান, শেখ রাসেল, নিজাম উদ্দিন, শ্রমিক দল নেতা স্বপন চৌধুরী, অপু চৌধুরী, আব্দুল গফফার, হেলাল আহমদ, জাকির আহমদ,রাসেদ আহমদ, আলমগীর হোসেন,ইকবাল আহমদ প্রমূখ।
মিলাদপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় এম. আসকির আলী বলেন, এম ইলিয়াস আলী আমাদের জাতীয় নেতা, দেশের বর্তমান প্রেক্ষাপটে তার মতো শক্তিশালী জননেতার সবচেয়ে বেশি প্রয়োজন। পতিত স্বৈরাচার হাসিনার গুম নামক কারাগার থেকে অসংখ্য মানুষ ফিরে এসেছে, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের প্রিয় নেতাও ফিরে আসবেন। এই দোয়া মাহফিল থেকে -এ দেশের মাটি মানুষের প্রিয়নেত্রী দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজলুম দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দির্ঘায়ু কামনা করি। মাহফিলে দোয়া পরিচালনা কমিটির মাওলানা আতাউর রহমান।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে