editor
প্রকাশিত: 4:47 PM, February 1, 2025
সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আতাহার আলী, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমদ, প্রচার সম্পাদক জুনেদুর রহমান, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, কার্যকরী সদস্য আনহার উদ্দিন, মোহাম্মদ আব্দুল মোতালেব, মাহমুদ আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক কামরান হোসেন।
সভায় সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা আলোচনা করা হয়। সভায় আগামী ২১শে ফেব্রেুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বক্তারা সিলেটের ব্যবসায়ীদের সকল ন্যায্য দাবি আদায়ে ও শান্তিপূর্ণভাবে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন