editor
প্রকাশিত: 6:03 PM, February 1, 2025
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সাথে বঙ্গবীর ওসমানী ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। তাঁর সুযোগ্য রণকৌশল ও নেতৃত্বে¡ দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা। বঙ্গবীর ওসমানী ছিলেন সৎ ও আদর্শের রাজনীতির অগ্রপথিক। তাঁকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অসম্পূর্ণ। সিলেট তথা সারা বাংলাদেশের গর্ব এ মহান কর্মবীরের জন্ম ও মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালন করতে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
তিনি শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এম.এ.জি.ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য এসব কথা বলেন।
বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক ও পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. মধু মিয়া, যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. সাজ্জাদুর রহমান, যুগ্ম সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, মহিলাবিষয়ক সম্পাদক শিরিন চৌধুরী, সাহেদা বেগম প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন