editor

প্রকাশিত: 7:00 PM, February 1, 2025

বিগত ১৭ বছর উন্নয়নের নামে লুটপাটতন্ত্র কায়েম করেছিলো আ.লীগ: বদরুজ্জামান সেলিম

গোয়াইনঘাটে সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন কর্মী সভা

বিগত ১৭ বছর উন্নয়নের নামে লুটপাটতন্ত্র কায়েম করেছিলো আ.লীগ: বদরুজ্জামান সেলিম

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মানিত সদস্য সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান সেলিম বলেছেন, আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গিয়ে লুটপাট সহ জনগণের সম্পদ আত্মসাৎ করেছে।  উন্নয়ন নামে হয়েছে লুটপাট। বিশেষ করে বিগত ১৭টি বছর ছিল লুটপাট, দুর্নীতি, অর্থ পাচারের একটা স্বর্ণযুগ। বাংলাদেশে উন্নয়নের নামে লুটপাটতন্ত্র কায়েম করেছিল আওয়ামী লীগ। যার কারণে দেশের মানুষ ফুঁসে উঠেছিল। গণতন্ত্রহীনতা, ভোটারহীনতা এবং মানুষের ন্যায়বিচার থেকে দূরে রাখার কারণে, মানবাধিকারকে পদদলিত করার কারণে মানুষ ফুঁসে উঠেছিল। ছাত্র-জনতাকে সামনে রেখে বিগত ৫ আগস্ট একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে, গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এই গণঅভ্যুত্থানে মানুষের প্রত্যাশা পূরণ হবে সেই দিন যেদিন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

তিনি শনিবার (১ ফেব্রুয়ারি) জাফলং বাজারে গোয়াইনঘাট উপজেলার ৩ ও ৪ নং সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

৪নং কালিডুড়ি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি লাল মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা আব্দুস শহিদের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

এতে উপস্থিত ছিলেন পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, লেংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন