editor
প্রকাশিত: 8:59 PM, February 1, 2025
গোলাপগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ মাগরিব উপজেলার পাঁচমাইল এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের বর্তমান সংকট সমাধানের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। দেশ এখন সংকটময় সময় পার করছে। এ সংকট সমাধানের জন্য গ্রহণযোগ্য নির্বাচন অতি জরুরি। একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনই দেশের বড় সংস্কার। ফ্যাসিস্ট হাসিনা পতনের পর দেশ এক জটিল ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো বিচক্ষণতা, দক্ষতা, সততার সাথে কাজ করতে হবে। সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিতের শাসন ফরিয়ে আনা যাবে, তত দ্রুত টেকসই সংস্কারের মাধ্যমে সংকটের সমাধান হবে।
ফুলবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ।
এছাড়া আরোও বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম মামুন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ফুলবাড়ি ইউপি সদস্য দুলাল আহমদ দুলা,ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি সুরুজ আলী, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য এম গফ্ফার, লক্ষিপাশা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মুনিম, লক্ষিপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক আবুল প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে