admin

প্রকাশিত: 10:11 PM, February 1, 2025

ষড়যন্ত্র করে বিএনপিকে পরাজিত করা যাবে না : কাইয়ুম চৌধুরী

ষড়যন্ত্র করে বিএনপিকে পরাজিত করা যাবে না : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ষড়যন্ত্র করে বিএনপিকে পরাজিত করা যাবে না। অনেকে বলছে আমরা নাকি ক্ষমতার জন্য নির্বাচন চাচ্ছি। কিন্তু আমরা দল হিসেবে কখনো ক্ষমতার জন্য চেষ্টা করিনি। দেশের জনগণের একটি বিশাল অংশ বিশ্বাস করে আগামীতে দেশে ভালো কিছু হলে বিএনপির নেতৃত্বেই হবে। অগণতান্ত্রিক, অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিশোধ হবে, বাংলাদেশের মাটি ও মানুষের জন্য ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের জন্য, দেশের জন্য ভালো কী করেছি, ভালো কী করতে চাই, সে কথাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া। বিএনপির প্রতি জনগনের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ কেউ করলে তাকে আমরা আমাদের পক্ষে টানবোনা, শেল্টারও দিবোনা। এক্ষেত্রে দলকে স্বার্থপর হতেই হবে। বহু ঝড়ঝঞ্ঝা, অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। কাজেই আমাদের নিজের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি দেখতে হবে। আর সরকারকে বলতে হয়, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অতএব আমরা সংস্কারও চাই কিন্তু, অগ্রাধিকার দিতে হবে নির্বাচনকে।

তিনি শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, আলহাজ্ব শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, বশির উদ্দিন, ওয়ারিছ আলী, গোলাম কিবরিয়া, সদর উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোরাদ হোসেন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আইনুল হক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী আকবর আলী।

সদর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আঙ্গুর আলম, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপু ও সদর উপজেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোগলগাঁও ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি সিদ্দিকুর রহমান সায়েম, সহ সভাপতি ওকিল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন ইমন, যুগ্ম আহবায়ক শাহ জাহান আহমদ জুয়েল, সদর উপজেলা যুবদলের সদস্য সিদ্দিকুর রহমান রুহেল, জালালাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিক আহমদ, সদর উপজেলা যুবদলের সদস্য ইকবাল উদ্দিন, জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ লিটন মিয়া, সদস্য জইন উদ্দিন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, আব্দুর রাইম, মোক্তার আলী, শামসুল ইসলাম, মিজানুর রহমান ময়না, সেবুল আহমদ, সাইদুর রহমান, কামাল আহমদ, আশরাফুল, বাবুল হোসেন, জয়নাল মিয়া, পারভেজ আহমদ, মিনহাজ আহমদ রেজা প্রমুখ সহ জনসভায় বিপুল সংখ্যক বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় জেলা বিএনপির সহ সভাপতি একেএম তারেক কালামের অসুস্থ জন্য দোয়া করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন