editor
প্রকাশিত: 5:20 PM, February 2, 2025
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের শুধু মানসিক বিকাশের জন্য নয় বরং তাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার শক্তি এবং নিজেদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা বাড়ায়। তিনি বলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষাদানের পাশাপাশি প্রতিবছর তাদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তিনি প্রতিযোগিতামূলক বিশ্বে একাডেমিক জ্ঞানে দক্ষতা অর্জনের পাশাপাশি বহুমুখী গুণাবলী অর্জনের আহবান জানান শিক্ষার্থীদের।
ডা. সাইকা জান্নাত এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ও কমিটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়া , হলিসিলেট হোল্ডিংস লিমিটেডের পরিচালক অধ্যাপক ডা. এম.এ. সালাম, কালচারাল কমিটির সদস্য সচিব ডা. মুরশিদা আফরোজ লুবনা। স্বাগত বক্তব্য রাখেন স্পোর্টস ও কালচারাল কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আল-মোহাইমিন। অনুষ্ঠানে কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন ব্যাচের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গত ২২শে জানুয়ারি থেকে ২৯শে জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন