editor
প্রকাশিত: 6:03 PM, February 2, 2025
সিলেটের কোম্পানীগঞ্জে দু দফা হামলায় একই পরিবারের নারী-পুরুষসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি রয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে।শনিবার রাতে মামলাটি দায়ের করা হয়। গত ২৭ জানুয়ারি ও ৩১ জানুয়ারি উপজেলার টুকেরগাঁওয়ের আনোয়ার হোসেনের বাড়িতে ও গ্রামের মসজিদ প্রাঙ্গনে দু দফায় হামলার এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে টুকের গাঁও গ্রামের রিয়াজ উদ্দিন ও তাদের স্বজনরা ২৭ জানুয়ারী একই গ্রামের আনোয়ার হোসেনের বসত ঘরে হামলা ও ভাংচুর চালায়। এ সময় ঘরের ১ মহিলাসহ ৫ জন গুরুতর আহত হন। এর পর ৩১ জানুয়ারী গ্রামের মসজিদ প্রাঙ্গনে আবার হামলায় আনোয়ার পরিবারের আরো ১ জন গুরতর আহত হন।
আহতরা হলেন- শিরীনা বেগম, জুবায়র আহমদ, সাব্বির আলী, আসমত আলী, বাতির আলী ও তাজির আলী।
এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন,মামলা নং- ০২(২)২৫।
মামলার আসামীরা হলেন টুকেরগাঁওয়ের রিয়াজ উদ্দিন, সুয়েল মিয়া, গৌছ উদ্দিন, আলিম মিয়া, রবিকুল, রজব উদ্দিন ও ফারুক মিয়া।
মামলা দিলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় আসামীরা পাল্টা মামলা ও হামলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান- আসামীরা আত্মগোপনে চলে গেছেন। তাদের গ্রেফতারে পুলিশের তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন