editor

প্রকাশিত: 6:16 PM, February 2, 2025

হাওরের পরিকল্পিত উন্নয়ন ছাড়া কৃষি ও পরিবেশ রক্ষা করা সম্ভব নয়: অতিরিক্ত সচিব মো. রেজাউল করিম

দিরাইয়ে বিশ্ব জলাভূমি দিবসে হাওর উৎসব

হাওরের পরিকল্পিত উন্নয়ন ছাড়া কৃষি ও পরিবেশ রক্ষা করা সম্ভব নয়: অতিরিক্ত সচিব মো. রেজাউল করিম

পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল করিম বলেছেন, মানুষের স্বার্থে পরিবেশের প্রয়োজনে হাওরের উন্নয়ন করতে হবে। হাওরের পরিকল্পিত উন্নয়ন ছাড়া কৃষি ও পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। এছাড়া হাওরকে ঘিরে পর্যটন এলাকা গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে। জনগোষ্ঠীর কল্যাণ ও জীববৈচিত্র রক্ষায় হাওরগুলোকে রক্ষা করতে হবে।
তিনি রোববার (২ ফেব্রুয়ারি) বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর আয়োজিত হাওর উৎসব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান ধল হাওরের কালনী নদীর পাড়ে এ উৎসবের আয়োজন করা হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ডঃ মোঃ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার এর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নেত্রকোনার হরলাল সরকার, ব্রাহ্মণবাড়িয়ার শামীম আহমদ, মৌলভীবাজারের অধ্যাপক মোঃ মহসিন, কিশোরগঞ্জের ইবাদুর রহমান বাদল, সিলেটের রোটারিয়ান এম এ রহিম, হবিগঞ্জের নজরুল ইসলাম বাবুল, সুনামগঞ্জের শেখ বাবুল মিয়া।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে বাংলাদেশ হাওর ও জলাভূমি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আখতারুজ্জামান বলেন, দেশের হাওর বেষ্টিত জেলাগুলোকে ঘিরে আমাদের কার্যক্রম চলছে। হাওর ও জলাভূমি রক্ষাকল্পে বেশ কয়েকটি জেলায় বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তিনি জলাভূমিতে বেশি করে মাছ চাষ ও তা সংরক্ষণ করার আহ্বান জানান।
কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এই উৎসবে দেশের বিভিন্ন জেলার ১২’শ প্রতিনিধি  অংশগ্রহণ করেন। এ উপলক্ষে একটি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। অতিথিরা মেলা ঘুরে দেখেন এবং হাওর অঞ্চলে অনুষ্ঠিত এই উৎসবের সামগ্রিক পরিবেশ দেখে অভিভূত হন। অনুষ্ঠানে অতিথি ও আয়োজকদের  সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উৎসবের শেষে সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ এবং গম্ভিরা, সংস্কৃতিক অনুষ্ঠান ও গাছের চারা বিতরণ করা হয় ।
উল্লেখ্য এই অনুষ্ঠান আয়োজনে ট্যুরিজম বোর্ড, আইডব্লিউএম, সিইজিআইএস, গ্রামীন জনকল্যাণ সংসদ সহযোগী হিসাবে কাজ করে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন