editor

প্রকাশিত: 7:38 PM, February 2, 2025

সিলেট বিশ্বনাথে স্ত্রীর জানাযার আগে মারা গেলেন স্বামী!

সিলেট বিশ্বনাথে স্ত্রীর জানাযার আগে মারা গেলেন স্বামী!

সিলেটের সময় :: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর জানাযা নামাজের প্রায় ১০ মিনিট পূর্বে মারা গেছেন স্বামী। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের ইলামেরগাঁও (আটঘর) গ্রামে মর্মান্তিক ও ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্তের ঘটনাটি ঘটে।

একই সাথে পরপারে পাড়ি দেওয়ার মধ্য দিয়ে ‘স্বামী-স্ত্রী’র মধ্যে থাকা ভালাবাসার চিরন্তন বন্ধনের ঘটনাটি যুগ যুগ ধরে আরোও অনেকের কাছে একটি স্মরণীয় উদাহরণ হয়ে থাকবে। যদিও শোকাহত পরিবারের সদস্যদের কাছে বিষয়টি অনেক কষ্ঠদায়ক।

মরহুমদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মৃত্যুবরণ করেন পৌর শহরের ইলামেরগাঁও (আটঘর) গ্রামের জমসিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা (৮০)। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করেন পরিবার ও এলাকাবাসী। স্ত্রীর জানাযার নামাজের ঘন্টাখানেক পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জমসিদ আলী। তিনি অসুস্থ হওয়ার সাথে সাথে পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান। চিকিৎসা গ্রহন শেষে হাওয়ারুন নেছার জানাযার নামাজের পূর্বেই তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। কিন্তু বিধিবাম, স্ত্রীর মৃত্যুর শোক যেনোও তিনি সইতে পারেননি। তাই জমসিদ আলী নিজ মুখেই সন্তানদের বলেন, তোমাদের মায়ের সাথে আমাকেও দাফন করও। যেই বলা, সেই কাজ যেনো বাস্তবে রুপ নিল। স্ত্রীর জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহুর্তেই (১০-১৫ মিনিট) পর মৃত্যুবরণ করেন জমসিদ আলী (১০৫)।

এদিকে হাওয়ারুন নেছার জানাযার নামাজ নির্ধারিত সময় অনুষ্ঠিত হলেও, জমসিদ আলীর জানাযার নামাজ আজ (রবিবার) বাদ আসর অনুষ্ঠিত হয়। এই ঘটনায় এলাকায় শোকের মাতন চলছে। মৃত্যুর পূর্বে ওই দম্পত্তি ৬ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনী’সহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে গেছেন।

মরহুম দম্পত্তির পূত্র আব্দুল আজিজ বলেন, ‘আমাদের আম্মা (মাতা)’র মৃত্যুর পর রবিবার সকাল সাড়ে ১১টায় জানাযার নামাজের সময় নির্ধারণ করা হয়ে ছিল। এর ঘন্টাখানেক পূর্বে হঠাৎ আব্বা (পিতা) অসুস্থ হয়ে পড়লে, আমরা তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা গ্রহন শেষে বাড়িতে আসার পর আম্মার জানাযার নামাজে ১০-১৫ মিনিট পূর্বে আব্বাও মারা যান। এক সাথে আব্বা-আম্মার মৃত্যু আমাদের কাছে অনেক কষ্ঠদায়ক।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন