editor
প্রকাশিত: 7:30 PM, February 2, 2025
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আহত ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে থাকবে বিএনপি। সব বিভেদ ভুলে আগামীর জন্য দলের হয়ে আমাদের কাজ করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়াসহ দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীরা কারাবরণসহ বিভিন্ন ধরনের নির্যাতনে শিকার হয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছে। আরাফাত রহমান কোকোকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার দলের অনেক নেতাকর্মীকে বছরের পর বছর মাসের পর মাস বিনা দোষে জেলে রেখে আমাদের ওপর নির্যাতন করেছে।
তিনি রবিবার (২ ফেব্রুয়ারি) বিগত আন্দোলনে আহত মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আছকর আলীকে দেখতে নগরীর নয়াসড়কস্থ একটি বেসরকারী হাসপাতালে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি চিকিৎসার সবশেষ খোঁজখবর নেন। সাথে ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটির সদস্য গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দল নেতা সেবুল আহমদ, ইকবাল হোসেন, রায়হান উদ্দিন, নাসির আহমদ, নিলয়, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন আহমদসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন