editor

প্রকাশিত: 8:08 PM, February 2, 2025

জেলা বিএনপির সহ-সভাপতি তারেক কালামের সুস্থতা কামনায় দোয়া ও কর্মসূচি ঘোষণা

জেলা বিএনপির সহ-সভাপতি তারেক কালামের সুস্থতা কামনায় দোয়া ও কর্মসূচি ঘোষণা
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালামের সুস্থতা কামনায় রবিবার (২ ফেব্রুয়ারি) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের পূর্বে সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন। এসময় তারেক কালামের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান এবং সদর উপজেলার আওতাধিন সকল ইউনিয়নে দোয়া মাহফিলের কর্মসূচি পালনের আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, শহীদ আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম, সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সহ-সংগাঠনিক সম্পাদক বাদশা আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আল-মামুন খান, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল্লাহ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খাঁন সজিব, সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মাসুক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শফিক আলী, খাদিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কচির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরয়িার, সদর উপজেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক কবির উদ্দিন নুনু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামসুদ্দিন, প্রবাসী নেতা জাকারিয়া প্রমুখ।
দোয়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ, আনসারসহ সকল গুম কৃত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কবির আহমদ চৌধুরী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে