editor
প্রকাশিত: 9:43 PM, February 2, 2025
সিলেট নগরীর দরগা মহল্লাস্থ পায়রা সমাজকল্যাণ সংঘের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ০১ ফেব্রুয়ারি শনিবার রাতে মুহিবুর রহমান একাডেমীর মাঠে অনুষ্ঠিত হয়।
পায়রা সমাজকল্যাণ সংঘের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুছাদ্দিকুন নবী’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু। বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা ইয়াহিয়া মেহেদী ও মোশাহিদ মিয়া, সহ সভাপতি মুফতি আব্দুল খাবির, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমদ, কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক তারেক, সাংগঠনিক সম্পাদক এ এস বাবলা জায়গীদার, আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক শাহেদুর রহমান শাবলু, সদস্য শাকিল আহমদ, শাহিন আহমদ, সাহাব আহমদ, সাহান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পায়রা সমাজকল্যাণ সংঘের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠন ও এলাকার উন্নয়নে পায়রা সমাজকল্যাণ সংঘ প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। মহামারী করোনা, ভয়াবহ বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহায়তা নিয়ে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় এই সংঘ। বক্তারা বলেন, এই সামাজিক সংগঠনের মত অন্যান্য সংগঠনগুলো মানব সেবায় এগিয়ে আসলে সুবিধা বঞ্চিত মানুষ উপকৃত হবেন। বক্তারা বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ হয়। তাই পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন